ধূপগুড়িতে ধাক্কা খেতেই অধীরের গড়ে ভাঙন কংগ্রেসে, তৃণমূলে যোগ দুই কংগ্রেস কর্মীর
পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্যের তৃণমূলে যোগদান। রবিবার দুপুরে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি শাওনি সিংহ রায় এক সাংবাদিক বৈঠকে জানান, রানিনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
তৃণমূলে যোগদান অনুষ্ঠানে শাওনি সিংহ রায় ও রাণীনগর বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে। উল্লেখ্য শনিবার রানীনগর থানা ভাঙচুর ও তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি সহ মোট ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করে। এই গ্রেপ্তারের পরেই কংগ্রেসে দুই পঞ্চায়েত সমিতির সদস্যের তৃণমূল কংগ্রেসের যোগদান।

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সাগরদিঘি মডেল একেবারেই কাজ করেনি। ধূপগুড়িতে গো হারা হেরেছে কংগ্রেস প্রার্থী। তারপরেই কংগ্রেসের এই ভাঙন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতকি অধীর চৌধুরী এই নিয়ে আমোল দিতে রাজি নন।












Click it and Unblock the Notifications