আড়াই বছরের ছোট্ট তিথি অনর্গল বলে দেয় দেশের নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল শিশুর
দেখে মনে হবে না কিন্তু এটাই বাস্তব | বয়স মাত্র দু'বছর আট মাস৷ এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ৷ অনর্গল বলে যেতে পারে দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নাম৷ এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে৷ নাম তিথি ঘোষ | এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷ মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা-মা৷
পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি৷ বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী৷ মা কাজরী ঘোষ হচ্ছেন গৃহবধূ৷ সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল৷ গত ১৪ জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি৷

প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি৷ গত ৫ জুলাই তিথির বাবা রনিবাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়, তাঁর মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে৷ তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে৷ ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি৷
প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই৷ ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়৷ এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয়৷ ও কী কী পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়৷ এবার ওকে পাঁচটি দেশ, ফল, খেলার নাম বলতে বলা হয়৷ মেয়েকে বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম, সপ্তাহের জিজ্ঞেস করা হয়৷ সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায়৷ এর ১৫ দিন পর মেয়ে তার উপহার, মেডেল সব পেয়ে গিয়েছে৷ ছোট্ট তিথির এই সাফল্যে খুব খুশি তিথির পরিবার |
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications