Train Accident in Malda: রেলিং ভেঙে চলন্ত মালগাড়িতে ধাক্কা লরির! ফারাক্কা ব্রিজের উপর ভয়ঙ্কর দর্ঘটনা

Train Accident in Malda: বড়সড় দুর্ঘটনা ফরাক্কা ব্রিজের। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে চলন্ত মালগাড়িকে ধাক্কা ১৪ চাকার লরির। চালক ইমারজেন্সি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। ডাউন লাইনে গিয়ে দাঁড়িয়ে যায় মালগাড়িটি। যার জেরে ওই লাইনে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে সিআইএসএফ এবং পুলিশও ছুটে আসে। জানা যায় মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। আর সেই সময় লরিটিও মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল।

রেলিং ভেঙে চলন্ত মালগাড়িতে ধাক্কা লরির!

একই ভাবে ফারাক্কা দিক থেকে মালদহের দিকে আরও একটি ট্রাক্টর একেবারে দ্রুতগতিতে ধেয়ে আসছিল। একেবারে ফারাক্কা ব্রিজের মাথায় ঘটে যায় বিপত্তি। ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে ওই লরিটি।

তারপরেই তার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে একেবারে ডাউন মাল গাড়িতে সজোরে ধাক্কা মারে। ভোর রাতে একেবারে তীব্র আওয়াজে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ছুটে আসেন এলাকার লোকজন। উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনার জেরে লাইনের উপরেই দাঁড়িয়ে যায় মালগাড়িটি।

সেই সময় উলটোদিক থেকে কোনও ট্রেন না আসার ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যদিও লরির ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে মালগাড়িটির। অন্যদিউকে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে লরিটিও। ঘটনার জেরে একদিকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই ভাবে এলাকাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল ব্যাহত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+