Trinamool Congress: র্যাপের তালে তালে জনগণমন, বাজছে ডিজে! উঠছে হাততালির ঝড়, তৃণমূলের মেলায় একী কাণ্ড
Trinamool Congress: যে কোনও দেশের কাছেই সেই দেশের জাতীয় সংগীত (National Anthem) জন্মভূমির গরিমা এবং ঐতিহ্যের ধারক ও বাহক। আন্তর্জাতিক স্তরে একটি দেশের জাতীয় সংগীত সেই দেশের অন্যতম পরিচয় হিসেবে বিবেচিত হয়। জাতীয় সঙ্গীতের গরিমা অক্ষুণ্ণ রাখাই সে দেশের নাগরিকের প্রথম কর্তব্য। তবে সেই জাতীয় সংগীতকে যদি সে দেশের মাটিতেই অবমাননা করা হয় তাহলে তা হয়ে ওঠে নিন্দার কারণ।
ঠিক এমন ঘটনা ঘটলো মালদহে (Malda)! মালদহের রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তাঁর ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে একটি মেলার আয়োজন করা হয়, তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই। আর সেই মেলার উদ্বোধনে গাওয়া হয় জাতীয় সংগীত।

কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে রীতিমতো ডিজে বাজিয়ে নিয়ন আলোতে গাওয়া হল দেশের জাতীয় সংগীত! এখানেই শেষ নয়! মঞ্চে দাঁড়িয়ে তরুণ শিল্পী গাইছেন র্যাপ। জাতীয় সংগীত অবমাননার অভিযোগ ওঠে খোদ জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে।
আর এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে দেশের আবেগ জাতীয় সংগীতের এ হেন অবস্থা দেখে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, অপসংস্কৃতি এতটাই নীচে নেমে গিয়েছে যে এরা দেশের জাতীয় সঙ্গীতকেও ছাড়ছে না...।
শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপি কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানিয়েছে। তাঁদের দাবি, শাসকদল তৃণমূল কাউকে সন্মান দেয় না। সেখানে জাতীয় সঙ্গীতকে কীভাবে স্যালুট জানাবে। যদিও এই ঘটনায় শাসকদলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্পিকটি নট আব্দুর রহিম বক্সি এবং তাঁর ছেলে!
বলে রাখা প্রয়োজন, রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তাঁর ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে ৪ জানুয়ারি থেকে শুরু হয় 'আমার মেলা'। আর সেখানেই জাতীয় সংগীত গাওয়া হয় বিকৃতভাবে।












Click it and Unblock the Notifications