গাছ, বাড়ি সবই তলিয়ে যাচ্ছে গঙ্গায়, রতুয়ায় ভয়াবহ নদী ভাঙন

আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে রতুয়ার গঙ্গা নদী পাড়ের বাসিন্দাদের। প্রবল বেগে জল বইছে গঙ্গায়। বহু জায়গাতেই বড় মাটির চাঙড় ভেঙে জলে পড়ছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে প্রমাণ মাপের বড় গাছ। বর্ষা আসতেই মালদহে ভাঙন শুরু হল। আতঙ্ক সাধারণ মানুষের।

ফুলাহার নদীতে ভাঙন দেখা দিয়েছে। এবার ফুলাহার নদী যেন রক্তচক্ষু মেলে গিলে খেতে আসছে নদীর পাড়। বহু পরিবার তাদের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় সরে গিয়েছে প্রাণ বাঁচাতে। ফুলাহার নদীর মতো গঙ্গাতেও এবার ভাঙণ শুরু হল।

River

গত তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদহের রতুয়ার গঙ্গা নদীতে। রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় এই ভাঙন দেখা গিয়েছে। এবার বর্ষার শুরুতে এই ভয়াবহ ভাঙনে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা গিয়েছে৷ কত এলাকা এবার নদী গর্ভে তলিয়ে যাবে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। বড় বড় গাছও শিকড় সমেত তলিয়ে যাচ্ছে গঙ্গায়। এখন অবধি প্রায় ৫০ বিঘা ফসলি জমি নদী গ্রাস করে নিয়েছে বলে বাসিন্দাদের দাবি। আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

রাতেও কান খাড়া করে সজাগ থাকতে হচ্ছে৷ রাতেও ভাঙন চলছে একইভাবে৷ সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে গিয়েছেন৷ অন্যত্র ছাউনি করে থাকতে শুরু করেছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷ প্রশাসনের কোনও লোকজনই সেখানে আসেনি৷ এই অভিযোগ বাসিন্দাদের। তাদের মধ্যে ক্ষোভও ছড়াতে শুরু করেছে।

পাহাড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অসম বানভাসি। সিকিমে ভারী বৃষ্টি চলছেই। চলতি সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। ফুলেফেঁপে রয়েছে তিস্তা সহ অন্যান্য নদী। উপরের জেলার জল নীচে নামছে। গঙ্গায় এসে জল পড়ছে। ফলে ফুঁসছে গঙ্গা। জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই। মরসুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+