Darjeeling: ভিড়ে ঠাসা দার্জিলিংয়ে হঠাৎ বিপদ, থমকে গেল টয় ট্রেন
পর্যটকে জমজমাট দার্জিলিংয়ে হঠাৎ দুর্ঘটনা। পর্যটক বোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা টয় ট্রেনের। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পর্যটকদের গাড়ির সামনের অংশ দুমরে গিয়েছে। যদিও কেউ হতাহত হয়নি। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
গাড়িটিতে দিল্লির নম্বর প্লেট রয়েছে। ঘুম থেকে টয় ট্রেনটি দার্জিলিংয়ের দিকে যাওয়ার সময় গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটির সামনের দিকের অংশ একেবারে দুমড়ে-মুচরে গিয়েছে। তার জেরে বেশ কিছুক্ষণ থমকে গিয়েছিল দার্জিলিংয়ের ট্রাফিক।

দক্ষিণবঙ্গে গরমের জেরে পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। দার্জিলিং যেন ধর্মতলা বলে মনে হচ্ছে। কোনও হোটেলে জায়গা নেই। পাহাড়ের অন্যান্য জায়গাগুলিতেও পর্যটকদের ঢল নেমেছে। গরম থেকে বাঁচতে সকলে ছুটছেন পাহাড়ে। সেকারণে এখন ঠাঁই নাই ঠাঁই নাই পরিস্থিতি পাহাড়ে।
পর্যটকের ভিড়ের কারণে গাড়িও বেড়েছে পাহাড়ে। তার উপরে দার্জিলিংয়ের সরু ঘিঞ্জি রাস্তা। সব মিলিয়ে একেবারে যানজটে জর্জরিত হয়ে পড়েছে দার্জিলিং। স্বাভাবিক ভাবেই পাহাড়ে টয় ট্রেনের রাস্তাও আটকে যাচ্ছে গাড়ির কারণে। এবার রেকর্ড সংখ্যক পর্যটক ভিড় করেছে পাহাড়ে।
জানা গিয়েছে গাড়িটি রাজ্যের কোনও গাড়ি ছিল না। দিল্লির নম্বর প্লেট লাগানো ছিল গাড়িটিতে। সেই থেকে অনুমান করা হচ্ছে দিল্লি থেকে কোনও পর্যটক এসেছিলেন। তাঁরা এই গাড়িটি নিয়ে এসেছিলেন। পাহাড়ি রাস্তায় যানজট সামলাতে গিয়ে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ রেকর্ড বেড়েছে তাপমাত্রা। কলকাতা শহরের তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল মঙ্গলবার। উত্তরবঙ্গে তাপমাত্রা বাডলেও তাপপ্রবাহ এখনও তেমন ভাবে থাবা বসাতে পারেনি। সেকারণে অনেকটাই স্বস্তিতে রয়েছে ন উত্তরবঙ্গের মানুষ। তার উপরে ভোটের উত্তাপ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে গরম।












Click it and Unblock the Notifications