Darjeeling Bandh: ৮ বছর পর পাহাড়ে ফিরল বনধ, পুজোর মুখে পর্যটন শিল্পে সিঁদুরে মেঘ
৮ বছর পর ফের পাহাড়ে ফিরল বনধ। পুজোর বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকরা ১২ ঘণ্টার বনধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই বনধ ডাকা হয়েছে। শোনা যাত্থে নাকি এই বনধে সমর্থন রয়েছে অনিত থাপার। কাজেই এতে অনিত থাপার প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করা হচ্ছে।
কিন্তু পুজোর মুখে পাহাড়ে এই বনধ পর্যটন শিল্পে ধাক্কা আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কারণ ১২ ঘণ্টার পাহাড় বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটকদের উপরেই। গোটা একটা দিন কার্যত হোটেলবন্দি হয়েই কাটাতে হয়েছে তাঁদের। কারণ দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিন জেলায় কার্যত স্তব্ধ ছিলে। গাড়ি চলাচল তো দূরের কথা একটি দোকান পর্যন্ত খোলেনি।

পাহাড়ে ১২ ঘণ্টা বনধ মানে বেড়াতে যাওয়ার কোনও পরিকল্পনাই হবে না। কারণ পাহাড়ে বেড়ানো মানেই কাকভোরে বেড়িয়ে পড়া। সকাল সকালই বেড়ানোর সব রশদ থাকে পাহাড়ে। কাজেই সকাল থেকে ১২ ঘণ্টার সব বেডানোর সব পথই বন্ধ হয়ে যায়। তখন সারাটা দিন ঘরে বসে কাটানো ছাড়া কোনও অপসন থাকে না।
সোমবারেও ঠিক তেমনটাই হয়েছে পর্যটকদের সঙ্গে। গোটা একটা দিন সব প্ল্যানিং বাতিল করতে বাধ্য হয়েছেন অনেকে। তার জন্য অনেক পর্যটকদের ক্ষতি শিকারও করতে হয়েছে। হঠাৎ বনধ ফিরে আসায় নতুন করে উদ্বেগ বেড়েছে। উদ্বেগ কাটিয়ে পাহাড়ের পর্যটন শিল্প নতুন করে ছন্দে ফিরেছিল।
মোটের উপরে শান্তিই ছিল পাহাড়ে। পর্যটকদের কার্যত ঢল নেমেছে গত কয়েক বছরে পাহা়ড়ে। নতুন নতুন জায়গায় পর্যটন বেড়েছে। পাহাড়ে নতুন নতুন হোমস্টে তৈরি হয়েছে। সেখানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। মোটের উপরে শান্তি বিরাজ করছিল পাহাড়ে। ফের নতুন করে বনধ ফিরে আসায় উদ্বেগ বেড়েছে পর্যটকদের।
তার পরে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে রয়েছেন। তারমধ্যেই এই বনধের ঘটনায় রীতিমতো জল্পনা বেড়়েছে। রাজনৈতিক জল্পনা পারদ চড়েছে। এদিকে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে অনিত থাপা নাকি এই বনধকে সমর্থন জানিয়েছেন। তাতে আরও জল্পনা বেড়েছে।












Click it and Unblock the Notifications