Alipurduar: পর্যটকদের সঙ্গে নিয়ে গিয়ে ফেরা হল না ট্যুর গাইডের, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত আলিপুরদুয়ারের যুবক

Alipurduar: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় (Maha Kumbh Mela) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের এক যুবকের। মৌনী অমবস্যার দিনই বুধবার ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভিড়ে পদপিষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু (Death) হয়েছে বলে দাবি করেন মৃত যুবকের দিদি।

জানা গিয়েছে মৃত যুবকের নাম মিঠুন শর্মা (Mithun Sharma)। বয়স ৩২। পেশায় ট্যুর গাইডই ছিলেন তিনি। সেই ট্যুরে গিয়েই মর্মান্তিক পরিণতি হল তাঁর। জানা গিয়েছে, মৃত যুবক আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁর বাসিন্দা। গত রবিবারই বেশ কয়েকজন পর্যটককে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেন মিঠুন।

alipurduar

প্রথমদিকে পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও পরে বুধবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি প্রথমে তাদের মিঠুন শর্মার অসুস্থ হওয়ার খবর দেন এবং তার ঘণ্টাখানেক বাদেই তার মৃত্যুর খবরও দেন।

এদিন মৃত যুবকের দিদি নিলাম শর্মা জানান, "মহাকুম্ভে মৌনী অমাবস্যার স্নানের দিন দৌড়াদৌড়িতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছে ভাই। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ওখানেই মারা যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ১৭ দিনের প্যাকেজ ছিল এর আগে। সেই ট্যুর করে এসে ২ দিন রেস্ট নিয়ে ফের মহাকুম্ভে চলে গেল। ফেব্রুয়ারিতে আরও ট্যুর করার কথা ছিল।"

মৃতের দিদির অভিযোগ, "উত্তরপ্রদেশ সরকারের তরফে কিছু জানানো হয়নি। মৃত্যুর তদন্তও করেনি। মৃতদেহ বাসে করে তারা আনছিল। পরে পরিবারের তরফে আপত্তি জানালে অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ আনা হচ্ছে বলে দাবি পরিবারের। সীমান্ত পর্যন্ত অ্যাম্বুল্যান্স দেহ দিয়ে যাবে। সেখান থেকে অপর একটি অ্যাম্বুল্যান্স দেহ গিয়ে নিয়ে আসবে।" আগামিকাল শনিবার মৃতদেহ বাড়িতে পৌছবে বলে জানা গিয়েছে।

কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের মা। তাঁর সঙ্গেই জয়গাঁর এন এস রোডের বাড়িতে থাকেন মিঠুন শর্মা। বিয়ে হলেও স্ত্রীয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মিঠুনের। শোকে বিহ্বল মৃত যুবকের মা জানান, সকাল ৬টায় খবর আসে ছেলে আর নেই। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+