মুষলধারে বৃষ্টি ডুয়ার্সে, জলমগ্ন পাহাড়ের একাধিক এলাকা

ক্রমশ চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি চলছে পার্বত্য এলাকা ডুয়ার্সে। জলমগ্ন গোটা এলাকা। গতকাল রবিবার থেকেই এই বৃষ্টি হচ্ছে। আর সেখানেই ভয়াবহ আকার নিচ্ছে ডুয়ার্সের পরিবেশ।

মুষলধারে বৃষ্টি হয়ে চলছে ডুয়ার্সে। সোমবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। ডুয়ার্সের পরিস্থিতি আরও ভয়াবহ ৷ ভুটান পাহাড়ে অবিরত বৃষ্টি হয়ে চলছে। আর এর জেরে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীতে জলস্রোত বেড়ে গিয়েছে।

duars

তোর্সা, বাসরা সহ বিভিন্ন খরস্রোতা নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বেহাল নিকাশি ব্যবস্থা। ফলে জলমগ্ন হ্যামিল্টনগঞ্জ ও কালচিনির বিস্তর এলাকা। হ্যামিমল্টনগঞ্জ এলাকার বিভিন্ন ওয়ার্ড ও কালচিনি মোদিলাইন, গোদামলাইন, স্টেশন লাইন, শান্তি কলোনি সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

নদীর আকার নিয়েছে রাস্তাঘাট। বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে। বেহাল নিকাশি ব‍যবস্থার দরুণ প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। আরও ভারী বৃষ্টি হলে কোথায় পরিস্থিতি গিয়ে দাঁড়াবে? সেই নিয়েও আশঙ্কা করা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সোমবার ও আগামী কাল মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকেও কড়া নজরদারি থাকছে৷ বন্যা পরিস্থিতি তৈরি হলে মোকাবিলার জন্য প্রস্তুতি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+