দক্ষিণবঙ্গে তৃণমূলের জয়, তবুও মালদহে এবারও জিততে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

মালদহ বরাবর তৃণমূল নেত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। চলতি লোকসভা ভোটের প্রচারে একাধিক বার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের আম খেতে চেয়েছেন। হাতজোড় করে এবার তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করেছেন। কিন্তু এবারেও বিফল হতে হল তাঁকে।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের থেকে আরও একটা নির্বাচনেও মুখ ফিরিয়ে থাকল। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ দুটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরে গেল। মালদহ দক্ষিণ কেন্দ্রে জিতলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। মালদহ দক্ষিণে নিজের আসন ধরে রাখলেন বিজেপির খগেন মুর্মু।

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রচার সভা করেছেন মালদহে। মালদহের মানুষ সেভাবে কখনও তৃণমূলকে সম্পূর্ণ সমর্থন করতে পারেনি। তাই নিয়ে কিছুটা অভিমানীও হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের জনসভাতেও একইভাবে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতজোড় করে মালদহের মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি।

মালদহের আম গোটা দেশে বিখ্যাত। মালদহের আমের প্রসেসিং ইউনিট করার পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আমসত্ত্ব নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার বিশ্বাস করে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সেই আবেদন রাখেনি মালদহের মানুষ।
বরকত গনি খান চৌধুরীর প্রভাব মালদহ উত্তর কেন্দ্রে বজায় রয়েছে। বরকত সাহেবের পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী সেখানে জিতলেন। অন্য দিকে মালদহ দক্ষিণ কেন্দ্রে বিজেপি আসন ধরে রাখল। খগেন মুর্মূ আবার সেই আসলে জয়লাভ করলেন।

মালদহ উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ তিনি চাকরি ছেড়ে ভোটে লড়েছিলেন। অন্য দিকে মালদহ দক্ষিণে শাহওয়াজ আলি রায়হানকে প্রার্থী করেছিল তৃণমূল। দুটি আসনে তৃণমূল তৃতীয় স্থানে থাকল।

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। বিজেপির তাবড় নেতারা হেরে গিয়েছেন সেখানে। কিন্তু এবারও মালদহ পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+