দলের কর্মীরাই কাছেই ঘেরাও গৌতম দেব, রাজগঞ্জে চরমে শাসক দলের কোন্দল, অস্বস্তি বাড়ল তৃণমূলের
দলের কর্মীরাই কাছেই ঘেরাও গৌতম দেব, রাজগঞ্জে চরমে শাসক দলের কোন্দল, অস্বস্তি বাড়ল তৃণমূলের
বিধানসভা ভোটের আগে ফের গৌতম দেবকে নিয়ে ক্ষোভ বাড়ছে শাসক দলে। উত্তরবঙ্গে তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকে ঘেরাও করলেন দলেরই কর্মীরা। নতুন করে অস্বস্তি বাড়ল শাসক দলের। গৌতম দেবের প্রতি ক্ষোভ বাড়ছে জেনেই লোকসভা ভোটের পর একাধিক দায়িত্ব থেকে তাঁকে সরিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু তাতেও লাভ হল না।

ঘেরাও গৌতম দেব
ফের প্রকল শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। বৃহস্পতিবার দলেরই নেতাদের হাতে ঘেরাও হলেন উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। গতকাল রাজগঞ্জে তাঁকে ঘেরাও করেন তৃণমূল কর্মীরাই। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক ও সদর ব্লকের কমিটি গঠনের বৈঠক করছিলেন তিনি। সেখানেই প্রকাশ্যে আসে ক্ষোভ।

অস্বস্তি বাড়ল দলের
গৌতম দেবকে ঘেরাও করার মূলে ছিলেন জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী এবং জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। ৈবঠক সেরে বেরিেয় আসতেই গৌতম দেবকে ঘেরাও করেন বলে অভিযোগ। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের এসসি, এসটি সেলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান কৃষ্ণ দাসও। প্রকাশ্যেই এই বিদ্রোহে কিছুা অস্বস্তিতে পড়ে যান গৌতম দেব। অশান্তি এড়াতে পুলিসও মোতায়েন হয়েছি

বাড়ছে অন্তর্দ্বন্দ্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শাসক দলের নেতাদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ক্ষোভে পদ ছেড়েছেন একাধিক তৃণমূল নেতা। প্রকাশ্যেই নিজেদের ক্ষোভের কারণ জানিয়েছেন তাঁরা। একুশের ভোটের আগে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ায় অস্বস্তি বাড়ছে শাসক দলে।

ওত পেতে আছে বিজেপি
উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচন থেকেই শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে বিজেপি। বিধানসভা ভোটে যে তাদের টার্গেট আরও বেশি হবে তাতে কোনও সন্দেহ নেই। অমিত শাহদের সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গে সংগঠন আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে দিলীপদের। সেই মতো উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছে বঙ্গ বিজেপির নেতারা। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব সেই পথ আরও সুগম করবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications