TMC Vs BJP: ভোটের মুখে দলবদলের হিড়িক, তৃণমূল বনাম বিজেপি যুদ্ধে সম্মুখ-সমরে শুভেন্দু-অভিষেক
ধূপগুড়িতে উপনির্বাচনের মুখেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। নির্বাচনী প্রচারসভায় এসে একদল ছেড়ে অন্যদলে যোগদান যেন এখন নিয়মে পরিণত হয়েছে ভোটের মুখে। অভিষেকের হাত ধরে বিজেপির দাপুটে নেতা দীপেন প্রামাণিকের তৃণমূলে যোগদান করে। তারপরই পাল্টা দিল বিজেপি।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক তথা ২০২১-এর তৃণমূল প্রার্থী মিতালি রায়। উপনির্বাচনে তৃণমূল বনাম বিজেপি যুদ্ধে এক অন্য মাত্রা পেয়ে গিয়েছে এবারের দলবদল। এখন দলের ভাঙন ঠেকাতে সম্মুখ-সমরে অবতীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনের মিখে যেভাবে দলবদলের হিড়িক পড়েছে, তাতে অঙ্ক বদলে যেতে পারে। তাই সাবধান দুই দলের প্রধান দুই কাণ্ডারি। দলে ভাঙন ঠেকাতে উভয়েই তৎপর। ভোটের আর বাকি নেই ৪৮ ঘণ্টাও। তার আগে যেভাবে তৃণমূল ও বিজেপি থাবা বসাচ্ছে একে অপরের উপর, তাতে সাধারণ ভোটাররাও প্রভাবিত হতে বাধ্য।
শনিবার অভিষেকের সভায় এসে বিজেপির ডাকসাইটে নেতা দল বদলে তৃণমূলে যোগদান করেন। এই সভাতেই গিয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা ২০২১-এর প্রার্থী মিতালি রায় অভিষেকের গলায় মালা পরিয়ে দেন। তিনিই একদিন যেতে না যেতেই বিজেপিতে যোগদান করলেন।
রবিবার প্রচারের শেষ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা চাই সাবধানী। কোনওমতেই দলের ভাঙন ঠেকাতে হবে। প্রক্তন বিধায়ক মিতালি রায়কে দলে নিয়ে বিজেপি মনে করছে মাস্টারস্ট্রোক দেওয়া গিয়েছে তৃণমূলকে। বিজেপি বোঝাতে চাইছে মানুষ তাঁদের দিকেই রয়েছেন। সেই স্রোতেই গা ভাসিয়েছেন প্রাক্তন বিধায়িকা।
আর তৃণমূল এই দলবদলকে গুরুত্ব না দেওয়ার কথা মুখে বললেও সাবধানী ভোটের মুখে দলে ভাঙন ঠেকাতে। উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটিতে থাবা বসানোই তাদের একমাত্র লক্ষ্য। বিজেপির হাত থেকে এই আসন ছিনিয়ে নিয়ে লোকসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেজ নিতে চায় তারা। আর বিজেপি নিজেদের গড়ে নিজেদের শক্তির প্রদর্শন করে লোকসভা যুদ্ধে নামতে চায়।
তবে বিজেপি ও তৃণমূলে এই ভাঙনের জেরে উৎফুল্ল সিপিএম। সিপিএম সাফ জানিয়েছে, তৃণমূল আর বিজেপি যে একে অপরের পরিপূরক তা এই দলবদলেই প্রতিফলিত হচ্ছে। একজন এ টিম থেকে বি টিমে যাচ্ছে, অন্যজন বি টিম ছেড়ে এ টিমে। এই তো চলছে। প্রমাণিত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল নয় সিপিএমই বিকল্প।
শনিবা অভিষেকের সভায় ছিলেন প্রাক্তন বিধায়িকা মিতালি রায়। এদিন তিনিই শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দিলেন, কেন তিনি তৃণমূল ছাড়লেন। কেনই বা এলেন বিজেপিতে। প্রাক্তন বিধায়িকাকে পেয়ে বিজেপি এই আসন ধরে রাখার ব্যাপারে আশাবাদী।












Click it and Unblock the Notifications