উলুটপুরান! তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ব্লক সভাপতি
একুশের নির্বাচনের পর কেউই ভুলেও পা বাড়ায়নি বিজেপির দিকে। উল্টে বিজেপিতে যে জোয়ার এসেছিল, তা ভাসিয়ে নিয়ে তাঁরা ফিরে গিয়েছে তৃণমূল। সেই জোয়ারে বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদারও ভেসে গিয়েছেন।
একুশের নির্বাচনের পর কেউই ভুলেও পা বাড়ায়নি বিজেপির দিকে। উল্টে একুশের নির্বাচনের আগে বিজেপিতে যে জোয়ার এসেছিল, তা ভাসিয়ে নিয়ে তারা ফিরে গিয়েছে তৃণমূল। সেই জোয়ারে বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদারও ভেসে গিয়েছেন। কিন্তু এরই মধ্যে কোচবিহারে উলটপুরান ঘটিয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। তিনি যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি ছিলেন জয়দীপ ঘোষ। যখন রাজ্যজুড়ে জেলায় জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক চলছে বিগত এক বছর ধরে, তখন উল্টো স্রোতে হেঁটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবরা তৃণমূলে বড়সড় ভাঙন ধরল জয়দীপের হাত ধরে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের সুযোগ নিয়ে ফের বিজেপি সফল তৃণমূলে ভাঙন ধরাতে।
জয়দীপ ঘোষ দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি শাসকদলের পাঁচ শতাধিক কর্মী নিয়ে বিজেপিতে যোগদান করলেন। এই ভাঙন কি শাসক দল তৃণমূলের কাছে ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে অশনি সংকেত? তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে অবশ্য জয়দীপের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ উদয়ন।
কোচবিহার জেলা রাজনীতিত উদয়ন গুহের ঘনিষ্ঠ ছিলেন জয়দীপ। গত বিধানসভা নির্বাচনের আগে তাঁদের মধ্যে রাজনৈতিক বিরোধ তৈরি হয়। জয়দীপ উদয়নের শিবির ছেড়ে য়োগ দেন রবীন্দ্রনাথ ঘোষের শিবিরে। উদয়ন আর রবীন্দ্রনাথের মধ্যে কোচবিহার তৃণমূলে আদায়-কাঁচকলায় সম্পর্ক। সেই গোষ্ঠীকোন্দলের ফলেই দলত্যাগ বলে জানান জয়দীপ।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জয়দীপ বলেন, তৃণমূলের মধ্যে গোষ্ঠীকোন্দল চলছে, তাতে আমাদের মতো সাধারণ কর্মীদের দমবন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কোন গোষ্ঠীর সঙ্গে থাকব, বুঝে ওঠা দায় হয়ে যাচ্ছে। জেলা নেতারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। এই অসহনীয় অবস্থা থেকে বাঁচতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।
জয়দীপ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার পর এক ঘরোয়া অনুষ্ঠানে জয়দীপের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি সুকুমার রায়। তিনি জয়দীপকে দলে নিয়ে বলেন, বেশ কিছুদিন ধরেই জয়দীপের সঙ্গে আলোচনা চলছিল। তাঁকে আমরা দলের নিলাম। জেলার বহু জায়গা থেকেই বিজেপিতে যোগদানের আবেদন করেছেন আরও অনেকে। ৬ মে-র পর লাগাতার যোগদান কর্মসূচি চলবে। উদয়ন গুহ বা রবীন্দ্রনাথ ঘোষ উভয়েই এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। এবং তাঁরা এই দলবদলকে সে অর্থে গুরুত্বও দিচ্ছেন না বিশেষ। উল্লেখ্য, দিনহাটা বিধানসভা নির্বাচনে উদয়ন গুহ হারলেও উপনির্বাচনে তিনি রেকর্ড মার্জিনে জেতেন।












Click it and Unblock the Notifications