TMC: ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের প্রচারে ঝড় তুলবেন কারা, একনজরে সম্পূর্ণ তালিকা
তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি আসনটি এবার জিততে চায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির কাথে হারতে হলেও পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় ভালো ফল করেছে তৃণমূল। ফলে বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন সংঘটিত হওয়ায় এবার জয়ই পাখির চোখ তাদের। সেই কারণেই এবার প্রচারে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
তৃণমূল ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপর তারকা প্রচারকদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। একটি কেন্দ্রে উপনির্বাচন হতে পারে। কিন্তু তৃণমূল তা গুরুত্ব দিচ্ছে বিস্তর। তিন চতুর্থাংশ আসন থালেও সামনে বছর লোকসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনেকে কোনওভাবেই খাটো করে তারা দেখতে চাইছেন না।

বিজেপিও এই কেন্দ্রটি ধরে রাখতে বদ্ধপরিকর। তারাও বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারা ৪০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে। তার পাল্টা তৃণমূল ৩৭ জনের তালিকা প্রকাশ করল। সবথেকে বড়ো কথা উপনির্বাচন হলেও এবার প্রচার তালিকায় থাকছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূলের তালিকায় যেমন গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতাকে, গুরুত্ব দেওয়া হয়েছে উঠতি নেতা-নেত্রীদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের প্রচারকদের তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষদের মতো নেতা-নেত্রীরা।

রয়েছেন বাবুল সুপ্রিয়, গুলাম রব্বানি, দেব, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মন, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, সায়নী ঘোষ, শান্তনু সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মনোজ তিওয়ারি, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, জুন মালিয়া, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, মোশারফ হোসেন, সমেন রায়, সুদীর রাহার মতো নেতা-নেত্রীরাও।
ধূপগুড়ি উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক রাজবংশী গবেষক ড. নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন লোকগানের শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়, বিজেপি প্রার্থী হয়েছেন পুলওয়ামা শহিদ জওয়ার জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। ফলে এবার কাঁটে কা টক্কর হতে চলেছে ধূপগুড়িতে।












Click it and Unblock the Notifications