টর্নেডো বিধ্বস্ত এলাকায় তৃণমূল প্রতিনিধিরা, তথ্য পাঠানো হবে নির্বাচন কমিশন
টর্নেডো ঝড়ে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে সাধারণ মানুষ এখনও স্থায়ী ঠিকানা পাননি বলে অভিযোগ। তাদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে গেলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।
শুক্রবার উত্তরবঙ্গে পৌঁছান তৃণমূলের ১০ প্রতিনিধি। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ ছাড়াও শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস সেই দলে ছিলেন। নির্বাচন কমিশনের দফতরেও তৃণমূলের ১০ প্রতিনিধি পৌঁছেছিলেন। কিন্তু সেখানে তাদের কথা শোনা হয়নি।

তৃণমূল প্রতিনিধি দল ধরনা অবস্থানে বসেছিল। তাদের গ্রেফতার করে রাখা হয়। তাই নিয়ে বিস্তর রাজনীতিতে ঝড় উঠেছিল। শুক্রবার তারাই পৌঁছলেন উত্তরবঙ্গে। জলপাইগুড়ির টর্নেডো বিধ্বস্ত এলাকায় ঘুরে দেখেন তারা।
অসমে সরকারি ত্রাণ সাহায্য করা হচ্ছে। কিন্তু বাংলায় করা যাচ্ছে। পাশাপাশি দুটি রাজ্যের ক্ষেত্রে কেন এমন উলটো বিচার? কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন? সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। সাংসদ দোলা সেন বলেন, "আমরা কমিশনের কাছে আশা করব, ভোটের মাঠে সমানে সমানে খেলার ব্যবস্থা করবে তারা৷ মানবিকতার খাতিরে বাংলা ও অসমের মধ্যে কোনও ভেদাভেদ তারা করবে না।"
এখনও মানুষ বাড়ি পায়নি। নির্বাচনী বিধি নিষেধ এখন চলছে। সেই কারণে সরকারিভাবে কোনও ত্রাণ, সাহায্য করা যাচ্ছে না। এই অবস্থায় যথেষ্ট সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতরা। তারা ত্রিপল খাঁটিয়ে তার মধ্যে জীবন যাপন করছেন। খাবারেরও তেমন কোনও সংস্থান নেই।
তৃণমূল প্রতিনিধি দল এইসব বিষয় সরেজমিনে খতিয়ে দেখেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেছেন। এই পরিস্থিতি তথ্য আকারে দিল্লি নিয়ে যাওয়া হবে। ফের নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এই তথ্য পেশ করা হবে। এমন কথা জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications