হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা, ডিপো আগলে তৃণমূল কর্মীরা, বিজেপিকে বনধ মোকাবিলায় পথে শাসকদল

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে কালিয়াগঞ্জ। আর এই উত্তেজনার রাগে ঘি ঢেলেছে রাজনীতি। বিজেপির ডাকা বনধে সকাল থেকেই তপ্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় পথ অবরোধ পিকেটিং করছে বিজেপি কর্মী সমর্থকরা। তার পাল্টা এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপির বনধের মোকাবিলায় পতাকা হাতে সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় মিছিল করছে তারা। বনধ সমর্থককারীদের প্রতিবাদে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতিরোধ গড়েছেন শাসক দলের কর্মীরা। সকাল থেকে কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক জায়গায় মিছিল করছে তৃণমূল কংগ্রেস।

বনধ

কোচবিহারে সকাল থেকেই বনধকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়েছে। কোচবিহারের ভেটাগুড়িতে বনধ সমর্থকরা পথে নামলে পাল্টা মিছিল বের করে শাসক দলের কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিজেপি কর্মী সমর্থকরা দোকান-পাট বন্ধ করতে েগলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেন। এই নিয়ে তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হয়।ল

বনধ

রায়গঞ্জেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে পিকেটিং করার অভিযোগ। বাজার দোকান জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীেদর বিরুদ্ধে। তাতে বাধা দেয় শাসক দলের কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বাঁশ নিয়ে শাসক দলের কর্মীরা তাড়া করেন বিজেপি কর্মীেদর উপরে এমনই অভিযোগ উঠেছে। পুলিশে গিয়ে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে।

শিলিগুড়িতে বনধের মিশ্র প্রভাব পড়েছে। দোকান বাজার বন্ধ রয়েছে। রাস্তাঘাটে বাস গাড়ি চললেও তার সংখ্যা অনেকটাই কম। তবে পাহাড়ে কোনও প্রভাব পড়েনি বনধের। জনজীবন স্বাভাবিক রয়েছে। চা-বাগানগুলিতেও বনধের তেমন প্রভাব পড়েনি। তবে সমতলের জেলাগুলিতে বনধের প্রভাব পড়েছে এবং বনধকে কেন্দ্র করে অশান্তির খবর পাওয়া গিয়েছে।

মালদহে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পথে নামে এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

কোচবিহার এবং রায়গঞ্জে একাধিক জায়গায় সরকারি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার এফআইআরের নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান। বনধ মোকাবিলায় অতিরিক্ত বাস রাস্তায় নামানো হয়েছে। বনধের হামলাকারীদের হাত থেকে বাঁচতে হেলমেট পরে বাস চালাচ্ছেন বাস চালকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+