বিজেপির বাংলাভাগের চক্রান্ত রোখাই চ্যালেঞ্জ, পঞ্চায়েত পরিকল্পনা নিয়ে ময়দানে তৃণমূল
নতুন বছরের শুরুতেই দামামা বেজে যাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনের। আগামী বছর মার্চ অথবা এপ্রিলে হবে পঞ্চায়েত ভোট। তাই কালক্ষেপ না করে পঞ্চায়েতের প্রচার পরিকল্পনা প্রস্তুত করতে নেমে পড়ল তৃণমূল।
নতুন বছরের শুরুতেই দামামা বেজে যাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনের। আগামী বছর মার্চ অথবা এপ্রিলে হবে পঞ্চায়েত ভোট। তাই কালক্ষেপ না করে পঞ্চায়েতের প্রচার পরিকল্পনা প্রস্তুত করতে নেমে পড়ল তৃণমূল। তৃণমূল প্রধান লক্ষ্য বিরোধীদের বিশেষ করে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও কুৎসার রাজনীতিতে প্রতিহত করা।

বিজেপির ধর্মীর মেরুকরণ ও বঙ্গভঙ্গের বিরুদ্ধে তৃণমূল
বিজেপি বাংলা ভাবেগ চক্রান্ত চালিয়েই যাচ্ছে, সেটাই জন সমক্ষে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। বিশেষ করে বিজেপি যে ধর্মীয় মেরুকরণ ও কুৎসার রাজনীতি করে চলেছে, তা প্রতিহত করতে বদ্ধপরিকর তারা। বিজেপির বঙ্গভঙ্গের তাস উপড়ে ফেলাই তৃণমূলের চ্যালেঞ্জ। পঞ্চায়েতের প্রস্তুতিতে তাই বিজেপির ধর্মীর মেরুকরণ ও বঙ্গভঙ্গের বিরুদ্ধে উন্নয়নকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস।

উত্তরবঙ্গের ৮ জেলায় চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল কংগ্রেসে
তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করেছে মালদহ থেকে কোচবিহার পর্যন্ত উন্নয়নকে হাতিয়ার করে প্রচার চালানো হবে। বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এই চ্যালেঞ্জটাই নিয়েছেন তৃণমূলের বুথ নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব। উত্তরবঙ্গের ৮ জেলায় এই চ্যালেঞ্জটাই নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ।

বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে বলছে তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি জোর করে বঙ্গভঙ্গ করতে চাইছে। উত্তরবঙ্গকে আলাদা করতে চাইছে। প্ল্যান বি হিসেবে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল কররা পরিকল্পনা নিয়েছে বিজেপি। এখানেই প্রতিবাদে গর্জে উঠতে দলের নির্দেশ দিচ্ছেন নেতারা। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে বলছে তৃণমূল কংগ্রেস।

ধর্মীয় মেরুকরণ করে বাংলায় তৃণমূলকে হারানো যাবে না
তৃণমূল চ্যালেঞ্জ নিয়েছে, কিছুতেই তারা বাংলা ভাগ হতে দেবেন না। এই সংকল্প নিয়েই তাঁরা ভোট ময়দানে নামছেন। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের এই বিষয়ে প্রচারে জের দিতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপি অনেকদিন থেকেই বাংলার ভাগের চক্রান্ত করছে। তা না হলে কেন্দ্রশাসিত অঞ্চল করার দিকে তারা এগোবে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা কোনওদিনই হতে দেব না। ধর্মীয় মেরুকরণ করে বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না।

উত্তরবঙ্গের উন্নয়নকে হাতিয়ার, ছোটো ছোটো সভা ইউএসপি
সার্বিকভাবে দেখতে গেলে বিজেপি উত্তরবঙ্গের দিকেই বেশি টার্গেট করে থাকে ভোটের কারণে। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে উত্তরের ৮ জেলায় ঝাঁপিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে ধর্মীয় বিভাজন রুখতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সে জন্যে তারা উত্তরবঙ্গের উন্নয়নকেই হাতিয়ার করছে। ছোটো ছোটো সভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁদের কথা তুলে ধরছেন উত্তরবঙ্গের মানুষের সামনে।

তৃণমূল আশাবাদী বিজেপির বিভাজন পরিকল্পনা রুখতে
তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও উত্তরের বেশ কয়েকটি জেলায় মনমতো ফল করতে পারেনি। তাই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই ২০২৪-এক লোকসভা ভোট। সেই ভোটের আগে পঞ্চায়েত ভোটে নিজেদের শানিয়ে নেওয়াই তৃণমূল লক্ষ্যে। তাঁরা আশাবাদী বিজেপির বিভাজন পরিকল্পনা রুখে পঞ্চায়েতে সাফল্যের হাসি হাসতে।












Click it and Unblock the Notifications