আদিবাসী ভোটব্যাঙ্কে টার্গেট তৃণমূলের, ২০২৪-এর আগে ঘরে ঘরে প্রকল্প-প্রচারের পরিকল্পনা

আদিবাসী ভোটব্যাঙ্কে টার্গেট তৃণমূলের, ২০২৪-এর আগে ঘরে ঘরে প্রকল্প-প্রচারের পরিকল্পনা

এগিয়ে আসছে ২০২৪-এর লোকসভা ভোট। তার আগে বাংলায় পঞ্চায়েত ভোটও রয়েছে। জোড়া মেগা ইভেন্টের আগে বাংলায় শাসক-বিরোধী উভয়পক্ষই শান দিচ্ছে নিজস্ব ভোটব্যাঙ্ক ধরে রাখতে। সেই লক্ষ্যে আদিবাসী ভোটব্যাঙ্ককে টার্গেট করেছে উভয়েই। বিজেপি যখন আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে বেছে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে, তখন বসে নেই তৃণমূলও।

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ বার্তা

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ বার্তা

সামনেই আদিবাসীদের করম পরব। আদিবাসী মহল্লার বড় উৎসব বলে কথা। তার আগে তৃণমূল পরিকল্পনা করেছে আদিবাসী উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন, সেই খতিয়ান তুলে ধরতে। জেলায় জেলায় সেইমতো কর্মসূচি সাজাতে চলেছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ বার্তা দিয়েছেন।

আদিবাসীদের দুই ধর্মকে স্বীকৃতিদানে চিঠি

আদিবাসীদের দুই ধর্মকে স্বীকৃতিদানে চিঠি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ 'সারনা' ধর্ম আবার অনেকে 'সারি' ধর্ম মেনে চলেন, ওই ধর্মে বিশ্বাস রাখেন। এই দুই ধর্মকে স্বীকৃতি দেওয়া রাজ্যের আদিবাসী মা-ভাই-বোনেদের দীর্ঘদিনের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবিকে স্বীকৃতি দিয়ে এসেছেন। তিনি এই মর্মে কেন্দ্রকে বারবার চিঠি লিখেছেন। তৃণমূল তাঁদের কর্মসূচির মাধ্যমে সেসবও তুলে ধরবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে।

আদিবাসী উন্নয়নে তৃণমূলে কাজ তুলে ধরতে

আদিবাসী উন্নয়নে তৃণমূলে কাজ তুলে ধরতে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় কর্মসূচি পালন করে আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূবল কংগ্রেসের কাজের সাফল্য তুলে ধরবে। আদিবাসী উন্নয়নে তৃণমূল কী কাজ করেছে, তার খতিয়ান দেখাবে। সেইসঙ্গে তারা দেখাবে বিজেপি কীভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে। শনিবার থেকেই অফিসিয়ালি সেই প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

উত্তর দিনাজপুর থেকে শুরু আদিবাসী প্রচার

উত্তর দিনাজপুর থেকে শুরু আদিবাসী প্রচার

উত্তরবঙ্গের জেলায় জেলায় সেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। শনিবার উত্তর দিনাজপুরের ইটহারে এই প্রচার পর্ব চালানো হবে। এরপর মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও চলবে তৃণমূলের কর্মসূচি। তারপর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও সভা করবে তৃণমূল। শনিবার ইটাহারে বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডিকে নিয়ে সভা করা হয় আদিবাসী এলাকায়।

ঘরে ঘরে প্রচারে জোর তৃণমূল কংগ্রেসের

ঘরে ঘরে প্রচারে জোর তৃণমূল কংগ্রেসের

তৃণমূল কংগ্রেসের তরফে আদিবাসী এলাকায় প্রচারের সূচনা হল উত্তর দিনাজপুর থেকে। এরপর ঘরে ঘরে প্রচার পর্ব চলবে। সারি ধর্ম নিয়ে মমতার কাজ ও কেন্দ্রকে পাঠানো চিঠি দেখানো হবে। সেই ইস্যু তুলে ধরা হবে বিভিন্ন জনসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন, তাঁর সরকারের নেওয়া আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্পও তুলে ধরতে বলা হয়েছে তৃণমূল নেতা-নেত্রী ও বিধায়ক-মন্ত্রীদের।

আদীবাসীদের ভাবাবেগে আঘাত কেন্দ্রের

আদীবাসীদের ভাবাবেগে আঘাত কেন্দ্রের

মমতা বলেন, আদিবাসী সমাজ যে ধর্মাচরণে বিশ্বাসী, তাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কেন্দ্র কোনও উদ্যোগ নেয়নি। এটা আদীবাসীদের ভাবাবেগে আঘাতের শামিল। রাজ্য সরকার তা নিয়ে অনেক আগেই উদ্যোগী হয়েছে। ২০২০ সালে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে। কিন্তু কেন্দ্র নীরব। ২০২২-এর ৬ জুলাই রাজ্য মন্ত্রিসভায় এর উপর রাজ্য একটা নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+