ফের উদয়নের নিশানায় নিশীথ প্রামাণিক, এবার দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল বিধায়ক
ফের উদয়নের নিশানায় নিশীথ প্রামাণিক, এবার দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল বিধায়ক
ফের বিতর্কে উদয়ন গুহ। এবার সরাসরি দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগের ঘটনা নিয়ে সতর্ক করেছেন তিনি। তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন,'যাঁরা ভেটাগুড়ি যাচ্ছেন যান, রাস্তায় গাড়ি যদি মাটিতে মিশে যায় তাহলে আমাদের দোষ দেবেন না'

ফের বিতর্কে উদয়ন গুহ
ফের বিতর্কে জড়ালেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। তিনি এবার বিতর্কে জড়িয়েছেন দলীয় কর্মীদের সতর্ক করে। সামনেই পঞ্চায়েত ভোট দল ভাঙানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উদয়নের কেন্দ্রে বেশ কিছু তৃণমূল কর্মী নাকি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেছেন। তাই নিয়ে দলীয়কর্মীদের সতর্ক করেছেন তৃণমূল বিধায়ক নিশীথ প্রামাণিককে সতর্ক করে বলেছেন, 'আমরা নজরদারি চালাচ্ছি। ভেটাগুড়িতে যারা যাচ্ছেন ভালো কথা যান। কিন্তু ফেরার সময় যদি গাড়ি রাস্তার সঙ্গে মিশে যায় তাহলে আমাদের দোষ দিতে পারবেন না।'
বিস্তারিত আসছে...












Click it and Unblock the Notifications