পরিকল্পনা করেই নিশীথের উপর হামলা, আবার বিস্ফোরক উদয়ন গুহ
ফের বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিেকর উপরে হামলার ঘটনায় হাত রয়েছে বিজেপিরই। প্রকাশ্যে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। তিনি দাবি করেছেন বিজেপিই পরিকল্পনা করে হামলা চালিয়েছে নিশীথ প্রামাণিকের উপরে । এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই। এদিকে আজই হাইকোর্টে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

ফের বিস্ফোরক উদয়ন গুহ
ফের বিস্ফোরক মন্তব্য দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। এবার তিনি দাবি করেেছন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার নেপথ্যে রয়েছে বিেজপির চক্রান্ত। বিজেই চক্রান্ত করে নিশীথ প্রামাণিককে হত্যা করতে চাইছে। তাকে সরিয়ে ফেলতে চাইছে। সেকারণেই তার উপরে বারবার হামলা চালানো হচ্ছে। এই ঘটনায় কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই। সম্পূর্ণ পরিকল্পিত হামলা। কোচবিহারে যেখানে তিনি যাবেন সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হবে হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ।

উদয়নের পাল্টা অভিযোগ
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে উদয়ন গুহ প্রমাণ দিয়েছেন যে বিজেপি কীভাবে চক্রান্ত করে নিশীথ অধিকারীর কনভয়ে হামলা চালিয়েছিল। তিনি দাবি করেছিলেন নিশীথ অধিকারী নিজে বাইরে থেকে ৫০টি গাড়ি করে বাইরে থেক গুণ্ডা আনিয়েছিল। এই দুষ্কৃতীদের হাতে লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। তারাই হামলা চালায় নিশীথ প্রামাণিকের উপরে। অথচ ঘটনার দিন নিশীথের গাড়ি ঘিরে রেখেছিল জওয়ানরা।

আজই রিপোর্ট দেবে রাজ্য
এদিকে আজই হাইকোর্টে রাজ্য সরকারকে নিশীথের কনভয়ে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছিল। ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তাতে সিবিআই তদন্তে সম্মতি জানিয়েছে। কিন্তু হাইকোর্ট জানিয়েছে আগে রাজ্য সরকার এই নিয়ে রিপোর্ট জমা দিক তার পরে সিদ্ধান্ত নেবে। আজই হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। সেই সঙ্গে কেস ডায়রিও দিতে বলা হয়েছে।

আদালতে অভিযোগ
এদিকে আদালতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার এফআইআর দায়ের করতে চাওয়া হয়েছিল কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। ব্যবস্থা নেওয়ার নামে ২১ জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে কেবল মাত্র। এই ঘটনা নিয়ে রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছে বিজেপি। রাজ্যপাল এই নিয়ে নবান্নকে কড়া চিঠিও দিয়েছে। আইন শৃঙ্খলা যেন ঠিকমত রক্ষা করা হয় তার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications