তৃণমূল বিধায়ক নিজেকে বিদ্রোহী ঘোষণা করলেন, পঞ্চায়েত ভোটের আগে ‘গৃহযুদ্ধ’ উত্তর দিনাজপুরে
ছ-মাস আগে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে। তারপর আশায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিহিত নিশ্চয় করবেন। তিনি সেই সুবিচারের আশায় ছিলেন।
অনেকদিন ধরেই তৃণমূলে বেসুরো বাজছেন উত্তর দিনাজপুরের সংখ্যালঘু বিধায়ক আবদুল করিম চৌধুরী। তিনি দলে 'গৃহযুদ্ধে'র অভিযোগ এনে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন। দলের জেলা সভপতিকে সন্ত্রাসবাদী তকমা দিতেও তাঁর গলা কাঁপেনি। তিনি এবার নিজেকে বিদ্রোহী বিধায়ক ঘোষণা করলেন।
ছ-মাস আগে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে। তারপর আশায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিহিত নিশ্চয় করবেন। তিনি সেই সুবিচারের আশায় ছিলেন। কিন্তু দল কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার নিজের নামের আগে বিদ্রোহী তকমা সেঁটে দিলেন। তিনি বলেন, দল ছাড়ছি না। তৃণমূলের বিধায়কই থাকছি. তবে এখন থেকে আমি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক।

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুর তৃণমূলে ক্রমশই ফাটল চওড়া হচ্ছে শসাক দল তৃণমূলে। জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও বিধায়ক আবদুল করিম চৌধুরীর কোন্দল নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনীতিতে। রাজ্য রাজনীতিও উত্তাল জেলা তৃণমূলের এই ফাটল নিয়ে। আবার কি না এক সংখ্যালঘু বিধায়কই বেসুরো হয়েছেন। ফলে কপালে চিন্তার ভাঁজ বেড়েছে তৃণমূলের।
এর আগে তিনি দলে 'গৃহযুদ্ধে'র অভিযোগ এনেছিলেন। তারপর দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে দলের একাংশ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। যদি নেত্রী একবার বলেন, আমি সঙ্গে সঙ্গে ইস্তফা দিতে তৈরি।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। দুর্নীতির খাঁড়ায় শাসক দলের নাভিশ্বাস ওঠার জোজাড়, ইডি-সিবিআই খাঁড়া তো আছেই, তার উপর দলীয় বিধায়ক বেসুরো ছিলেন, তা থেকে এখন বিদ্রোহী হয়েছেন। ফলে তৃণমূলের চাপ বাড়ছে উত্তর দিনাজপুরে। পঞ্চায়েতে এবার সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভালো ফল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে তৃণমূল। কিন্তু দলের বিদ্রোহ এতটাই তীব্র হয়েছে জেলায় যে, তৃণমূলের গৃহযুদ্ধকে কাজে লাগিয়ে বিরোধীরা এবার অঙ্ক কষতে শুরু করেছেন।
অধুনা তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী এর আগে ব্লক সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। আবদুল করিম চৌধুরী বলেছিলন, একজন 'সন্ত্রাসবাদী'কে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তার ফলে ইসলামপুরে অশান্তি ছড়াচ্ছে। এরাই ভোটের সময় লুঠ করেছে। ছাপ্পা দিয়েছে। আমি ওসব পছন্দ করি না। তাঁর এই মন্তব্যে অস্বস্তি পড়ে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা দিলেও দল কোনো ব্যবস্থা নেয়নি। আবদুল করিম চৌধুরী আরও বলেন, অভিষেককে আগেই বলেছিলেন, ব্লক সভাপতি হিসেবে জাকির হোসেনকে দায়িত্ব দেবেন না। কিন্তু তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, আমি এমএলএ, আমার বিরুদ্ধেই দলের একটা গ্রুপকে দাঁড় করানো হচ্ছে। দিদি, আপনি যদি আমাকে একবার বলেন, আমি সরে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু কেন আমরা বিরুদ্ধে দলেরই একটা গ্রুপ দাঁড়াবে। তার বিহিত চাই। এই বিদ্রোহ জারি থাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications