ইসলামপুরে শ্যুট আউটে নিহত সিভিক ভলেন্টিয়ার, দল ছাড়ার হুঁশিয়ারি ইসলামপুরের তৃণমূল বিধায়কের

গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট ইসলামপুরে। বোমাবাজিতে জখম এক সিভিক ভলেন্টিয়ার

পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট উত্তরবঙ্গের ইসলামপুরে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী। সেই সঙ্গে দল ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন প্রয়োজনে তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে এক সিভিক ভলেন্টিয়ার জখমও হয়েছে ইসলামপুরে দক্ষিণ মাটিকুণ্ডায়।

ইসলামপুরে শ্যুট আউট

ইসলামপুরে শ্যুট আউট

গতকাল রাতে ইসলামপুরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে উঠেছে। শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের বলি হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। গতকাল রাতে বোমাবাজি এবং গুলিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরী ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার ভাই মারা যায়। তারপরেই উত্তেজনা চরমে ওঠে। ইসলামপুরের মাটিকুণ্ডার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দল ছাড়ার হুঁশিয়ারি বিধায়কের

দল ছাড়ার হুঁশিয়ারি বিধায়কের

এই ঘটনা নিয়ে তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার ভাই সাকিব আখতার মারা গিয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্বে। তাতেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে ইসলামপুর। বিধায়ক আবদুল করিম চৌধুরী এই ঘটনায় বেজায় রুষ্ট। এই িনয়ে পুলিশ সুপারকে রীতিমত হুঁশিয়ারি িদয়েছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেফতার করা না হয় তাহলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকী দল ছেড়ে নতুন করে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার বার্তা দিয়েছেন তিনি।

গোষ্ঠীদ্বন্দ্বে খুন

গোষ্ঠীদ্বন্দ্বে খুন

সিভিক ভলেন্টিয়ারের খুনের ঘটনার নেপথ্যে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেছেন বিধায়ক নিজেই। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। উল্টে তাঁর দাবি নিজেদের মধ্যে বিবাদেই খুন হয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যিটা ঠিক প্রকাশ্যে আসবে বলে দাবি করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে চাপে শাসক দল

পঞ্চায়েত ভোটের আগে চাপে শাসক দল

পঞ্চায়েত ভোটের আগে ইসলামপুরের বিধায়কের এই হুঁশিয়ারির পরে স্বাভাবিক ভাবেই চাপে রয়েছে শাসক দল। একদিকে যখন বিজেপির দাপট কমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া চেষ্টা চালাচ্ছেন উত্তরবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ইসলামপুরে। সেখানে শাসক দলের অন্দরেই অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে। শাসক দলের অন্দরেই চরম অসন্তোষ দেখা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+