Panchayat Election 2023: হিংসা না কমলে রাজ্যসভায় ভোট নয়! অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

West Bengal Panchayat Election 2023: রাজ্যসভা ভোটে অংশ নেবেন না। দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে থেকেই কার্যত বিদ্রোহী তিনি। একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে।

এমনকি ভোটে হিংসা-রক্তপাত নিয়েও বিস্ফোরক দাবি করেছেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury) । আর সেই রেশ কাটতে না কাটতেই ফের শাসকদলের অস্বস্তি বাড়ালেন তিনি। আজ বৃহস্পতিবার ইসলামপুরে নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুল করিম চৌধুরী (Tmc MLA)।

হিংসা না কমলে রাজ্যসভায় ভোট নয়!

আর সেখান থেকেই স্পষ্ট বার্তা রাজ্যসভার ভোটে অংশ নেবেন না তিনি। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন শাসকদলের এই বিধায়ক। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। পুলিশ যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে তিনি রাজ্যসভার ভোটদানে বিরত থাকবেন।

অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বিষয় নিয়েও তিনি পুলিশের উপরে দোষ ঠেলেছেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, সাধারণ মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে। এই বিষয়ে পুলিশের ভূমিকা সম্পূর্ণ উদাসীন বলেও চাঞ্চল্যকর দাবি তাঁর। আর এই অবস্থা যদি বন্ধ না হয় তাহলে সরকারের কোন বিলকে সমর্থন করবেন না বলেও বিস্ফোরক দাবি ইসলামপুরের বিধায়ক। এমনকি রাজ্যসভা ভোটে অংশ নেবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। এমনকি ভোট পরবর্তী হিংসাও অব্যাহত। বিভিন্ন জায়গাতে এখনও অশান্তি চলছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষিপ্ত কয়েকটি জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিকমহলে। আর এর মধ্যেই বিধায়কের সন্ত্রাস নিয়ে কার্যত স্বীকারোক্তি যা নিঃসন্দেহে শাসকদলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

ভোটের ফলাফল প্রকাশের দিনেই রক্তপাত সন্ত্রাস নিয়ে মুখ খুলেছিলেন আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, রক্তাক্ত করে জিতে আর কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা নিয়ে তিনি সরব হন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এবার দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী দেন বিধায়ক। একাধিক পঞ্চায়েত পদে নির্দলদের প্রার্থী করেন। যার মধ্যে অনেকেই তাদের জিতেছেন। আর এরপরেও দলের বিরুদ্ধে গিয়ে আব্দুল করিম চৌধুরী বলেন, নির্দলদের জয় করে মানুষ কি চায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+