Trinamool Congress: মালদহের দুই কেন্দ্র তৃণমূলের ভরাডুবি! এরপরেই যা ঘটল ভাবাই যায় না

Trinamool Congress: লোকসভা ভোটে মালদহের দুই কেন্দ্র ভোগাডুবি হয়েছে শাসকদল তৃণমূলের। এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছে দলের নিচু তলার কর্মীরা।

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একের পর এক পোস্ট করছেন দলের কর্মীরা (Trinamool Congress)। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল।

Trinamool Congress

আর এর মধ্যেই জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলেতে ছাড়েননি জেলা (Trinamool Congress) চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এর রেস কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল।

শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতিপুর এলাকায়। তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুগামীরা। রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পরে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুরে।

বলে রাখা প্রয়োজন, মালদহের দুই কেন্দ্র (Lok Sabha Election 2024) ভরাডুবি নিয়ে গত কয়েকদিন আগেই মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ (Trinamool Congress) মৌসম বেনজির নুর। কার্যত বিস্ফোরক দাবি করে ফলাফলের জন্য জেলা তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছেন। তাঁর কথায়, ২০১৯ সালে জেলা সভানেত্রী থাকাকালীন ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদহ জেলা পরিষদ, দুটি পুরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ? প্রশ্ন তৃণমূল নেত্রীর।

শুধু তাই নয়, প্রার্থী বাছাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল বলেও দাবি করেছেন মৌসম। তাঁর কথায়, বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদহ জেলার দুটি আসন দখল করতে পারেনি তৃণমূল। কোথায় খামতি রয়েছে, সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। জেলাজূড়ে চলা ক্ষিভের মধ্যেই পড়ল পোস্টার। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+