Dulal Sarkar Murder Case: অনেক বড় মাথা আছে, লুকিয়ে দেওয়া হতে পারে! বিস্ফোরক মৃত তৃণমূল নেতার স্ত্রী
Dulal Sarkar Murder Case: মালদের তৃণমূল নেতা খুনে কেটে গিয়েছে বেশ কয়েকদিন! ঠিক কারণে দাপুটে দুলাল সরকারকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। আর এর মধ্যেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই যে তৃণমূল নেতাকে খুন হতে হয়েছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
যদিও এই নিয়ে একাধিক বিতর্ক আছে। আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন দুলাল সরকারের স্ত্রী। শুধু তাই নয়, ঘটনার পর থেকে তাঁরাও যে আতঙ্কিত তাও জানিয়েছেন (Dulal Sarkar Murder Case)।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৃত তৃণমূল নেতার (Dulal Sarkar Murder Case) স্ত্রী জানান, কয়েকদিন কেটে গেল এখনও জানতে পারল না কেন খুন হতে হল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। পুলিশের উপরেও আস্থা আছে। তবে দ্রুত যাতে তদন্ত হয় সেই দাবি জানান মৃতের স্ত্রী। তাঁর কথায়, অনেক নাম শুনতে পাচ্ছি। পুরো ঘটনার পিছনে অনেক বড় বড় মাথা আছে। কোনও কিছুর বিনিময়ে যাতে লুকিয়ে দেওয়া না হয় সেই আবেদনই আমি রাখব।
তবে বড় মাথা হিসাবে কাদের বোঝাতে চাইলেন তা অবশ্য স্পষ্ট করেননি দুলাল সরকারের স্ত্রী (Dulal Sarkar Murder Case)। তবে জানিয়েছেন, আগেও হামলা হয়েছে। কিন্তু কি কারণে দুলালবাবুর নিরাপত্তা তুলে নেওয়া হল তা জানি না। কার্যত এর পিছনে বড় ষড়যন্ত্র আছে বলেও দাবি। তৃণমূল নেতার স্ত্রী'য়ের কথায়, আগে ভয় পেতাম না। ভাবতাম মানুষ আমাদের পাশে আছে। আমার ছেলে আছে। ওর জন্যে আমি আতঙ্কিত।
অন্যদিকে এই ঘটনায় আজ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে খুনের ঘটনায় মূল চক্রী কে বা কারা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে রোহন বলে এক ব্যক্তির নাম সামনে আসছে। তবে তার এখনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই উধাও সে। দুলাল সরকার খুনের ঘটনার সঙ্গে রোহের কানেকশন একেবারে গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে তৃণমূল নেতার গাড়ির চালককেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর।
আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। ঘটনার পর থেকে বিহার যোগ সামনে আসছিল। কারণ ধৃতরা অনেকেই বিহারের বাসিন্দা। সুপারি কিলার ভাড়া করে নৃশংস খুন করা হয় তাও স্পষ্ট পুলিশের সামনে। আর এর মধ্যেই তৃণমূল নেতার দাবি, দুলার সরকার খুনে ১০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন কে বা কারা এই টাকা দিল।












Click it and Unblock the Notifications