অভিষেকের ‘ফতোয়া’কে বৃদ্ধাঙ্গুষ্ঠ! পঞ্চায়েতে টিকিটের দাবিতে ঘেরাও তৃণমূলের অঞ্চল সভাপতি
অভিষেক গঙ্গোপাধ্যায়ের নবজোয়ার জনসংযোগ যাত্রার মধ্যেই নানা বিপত্তি ভিড় করছে তৃণমূলে। অভিষেক বারবার বলছেন, মানুষই ঠিক করবে তৃণমূলের প্রার্থী। সেজন্য গোপন ভোটের ব্যবস্থাও করেছেন তিনি। কিন্তু সেই ফতোয়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পঞ্চায়েতে টিকিটের দাবিতে বিক্ষোভ হল তৃণমূলে।
শুক্রবার রাতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হাজির হলে বিক্ষোভ দেখার তৃণমূল কর্মী-সমর্থকেরা। এমনই চিত্র ধরা পড়ল গোয়ালপোখরের সাহাপুরে। সেখানে অঞ্চল সভাপতির বাড়িতে উপস্থিত হয়ে পঞ্চায়েতের টিকিটের দাবিতে সরব হন একাংশ।

মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানির বিধানসভা কেন্দ্র সাহাপুরের ঘটনা এটি। সাহাপুরের মালকুন্ডা এলাকায় ২টি গ্রাম পঞ্চায়েতে ও ১টি পঞ্চায়েত সমিতির টিকিটের দাবিতে তৃণমূল কর্মীরা সরব হন। এই দাবিতেই অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিনের বাড়িতে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ থেকে শুরু করে নবজোয়ার জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। একের পর এক জেলা পেরিয়ে তিনি মুর্শিদাবাদে প্রবেশ করেছেন, তখন উত্তর দিনাজপুরের এক কেন্দ্রে ঘটল এমন ঘটনা।

তাঁদের দাবি, দলের সিদ্ধান্ত অনুযায়ী জনগণ যাকে সমর্থন করবে, তাঁকে টিকিট দিতে হবে। আর সেই কথা অনুযায়ী টিকিটের দাবিতে শুক্রবার রাতে অঞ্চল সভাপতির বাড়িতে উপস্থিত হন তাঁরা। তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিন জানিয়েছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে জনগন সমর্থন করবে তাকেই দল প্রার্থী করবে। এটাই তো চূড়ান্ত তাহলে বিক্ষোভ কেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মাঝেই এভাবে তৃণমূল কর্মীদের টিকিটের জন্য আবেদন করার বিষয়টি তৃণমূলের নেতৃত্বদের অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল দলের কোন্দল রুখতে নানা প্রকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু পঞ্চায়েতের আগে সেই কোন্দল প্রকট হয়ে পড়ছে ক্রমশ।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের আগ তৃণমূলে গোষ্ঠীকোন্দল সাংঘাতিক রূপ নিয়েছিল। যার ফলে বহু ক্ষেত্রেই নির্দল হয়ে লড়েছিল তৃণমূল। আর তার ফায়দা লুটে নিয়েছিল বিজেপি। প্রান্তিক জেলাগুলিতে বিজেপি চোখে পড়ার মতো ফল করেছিল। এবার তার পুনরাবৃত্তি চায় না তৃণমূল। চায় না ভোট হোক অশান্তিতে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট করার কথা বারবার বলেছেন তৃণমূলের 'সেকেন্ড ম্যান' অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন তৃণমূল বনাম তৃণমূল লড়াই যেন না হয়। তৃণমূলকে এককাট্টা করাই তাঁর লক্ষ্য। তাহলে বিরোধী শক্তি দাঁত ফোটাতে পারবে না বলে তাঁর বিশ্বাস। সেই লক্ষ্যেই তিনি নেমেছেন নবজোয়ার যাত্রায়।












Click it and Unblock the Notifications