RG Kar Incident: মালদহে 'ফোঁস'! তৃণমূলের জেলা নেতাদের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক, বিরোধীদের চরম হুঁশিয়ারি

RG Kar Incident: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করার কথা বলেছিলেন। তারপর তৃণমূলের মন্ত্রী থেকে নানা স্তরের নেতা এমন কিছু মন্তব্য করছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে, যাতে শুরু হয়েছে বিতর্ক।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা সাধারণ মানুষের উপর তৃণমূলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, এই আন্দোলনে মিশে গিয়ে রাজনীতি করছে বিজেপি ও সিপিআইএম।

RG Kar Incident

আরজি করের ঘটনা নিয়ে এবার বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান দিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকসি। এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদানও দিলেন। এটাই তৃণমূলের কালচার, পাল্টা বলছে বিজেপি।

তৃণমূলের নেতৃত্বের দাবি, আরজি করের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। এর প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয়। সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকেন।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকসি বলেন, গত ৪ সেপ্টেম্বর মালদহে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল হয়। তাকে আমরা সমর্থন করি। কিন্তু মিছিলের শেষের দিকে তৃণমূলের পতাকা ছিঁড়ে, মাটিতে ফেলে তা পা দিয়ে পিষে দেওয়া হয়। পতাকা জ্বালিয়ে দেওয়া হয়।

মালদহে তৃণমূলের জেলা সভাপতি বলেন, আমাদের দলের পতাকা ছিঁড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। সিপিআইএম ও বিজেপির চক্রান্ত মানুষ বুঝে গিয়েছেন। বিরোধীরা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল, তাহলে ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে সিপিআইএম, বিজেপির ৫০ জনের চামড়া তুলে দিতে পারি।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার বলেন, চাইলে রাস্তায় ফেলে পেটাতে পারতাম। মা-বোন, চিকিৎসকদের আন্দোলনকে আমরাও সমর্থন করি। যাঁরা রাতে পথে নেমেছিলেন তাঁদের সঙ্গে আমরা আছি। কিন্তু তাঁদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়েছে, পুড়িয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল। চাইলে তাদের রাস্তায় ফেলে মারতে পারতাম। কিন্তু চিকিৎসা করাতে নিয়ে গিলে পরিষেবা নাও পেতে পারেন। সে কারণে ফেলে মারিনি।

এ প্রসঙ্গে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছেঁড়েনি। হুমকি দেওয়া ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ জ্বললে উনি দেশ জ্বালাবেন। তৃণমূলের নেতাদের উস্কানিমূলক মন্তব্য বিজেপির নেতা-কর্মীদের আক্রমণের লক্ষ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+