তৃণমূল নেতাকে গুলি, দিনহাটায় উত্তেজনা

তৃণমূল নেতাকে গুলি, দিনহাটায় উত্তেজনা

হাওড়ার পর এবার তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দিনহাটায়। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, নিগমনগর ঘাটপার এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সহ-সভাপতি তাপস দাসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাতে দিনহাটা শহরে পাঁচমাথা মোড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সভা শেষ করে বাড়ি ফিরছিলেন বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস। নিগামনগর ঘাটপাড়া এলাকায় তার পথ আটকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

তৃণমূল নেতাকে গুলি, দিনহাটায় উত্তেজনা

তবে বরাতজোরে বেঁচে যান তিনি। গুলির শব্দ পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এলে ওই দুষ্কৃতীরা তাদের মোটরবাইকগুলো ঘটনাস্থলে ফেলে রেখেই চম্পট দেয়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাসের নেতৃত্বে সাহেবগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। টহলদারি শুরু হয় গোটা এলাকায়। তৃণমূলের ২ নম্বর ব্লকের সভাপতি বিষ্ণু সরকার বলেন, ''বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তারাই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। গোটা রাজ্য জুড়েই সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এই ঘটনা বিচ্ছিন্ন নয়।''

তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ, বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির নেতা সুদেব কর্মকার বলেন, ''দিনহাটা বারবার রক্তাক্ত হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে। এবারও ওদের গোষ্ঠীর লোকজনই গুলি চালিয়েছে। দোষ চাপানো হচ্ছে বিজেপির ঘাড়ে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের সন্ত্রাস বাড়ছে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+