Mamata Banerjee At North Bengal: বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব! মমতার সভার আগে চড়ছে পারদ
Mamata Banerjee At North Bengal: মুখ্যমন্ত্রীর সভার দিন বিজেপি বিক্ষোভ দেখালে হাত পা ভেঙে দেওয়ার কড়া নিদান মেয়র গৌতম দেবের। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বিধায়ক- মেয়রের মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তপ্ত শিলিগুড়ি শহরের রাজনীতি।
আগামী সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের ছয় তারিখ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At North Bengal) । শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা। এদিকে এই মাঠে শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের তরফে সুপার ডিভিশন ফুটবল লিগের আয়োজন করা হয়েছিল।

তবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee At North Bengal) কর্মসূচির জন্য সুপার ডিভিশন ফুটবল লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মহকুমা ক্রিড়া পরিষদ। তাতেই সুর চরিয়েছেন বিধায়ক শংকর ঘোষ। এর আগেও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিংয়ের কনসার্ট হওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক শংকর ঘোষ।
তার মতে খেলার মাঠে কনসার্ট বা কোনো সভা হলে খেলার মাঠ নষ্ট হয়ে যায়। খেলার মাঠে এ ধরনের সভা বা কনসার্টের বিরোধিতা করেছিলেন খেলাপ্রেমী মানুষরাও। সেই মাঠে এবার খেলা স্থগিত রেখে মুখ্যমন্ত্রীর সভা হতে চলেছে। এর ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক।
তিনি জানান, মুখ্যমন্ত্রীর সভা হলে বিধায়কের নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখাবে। এদিকে বিধায়কের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মেয়র গৌতম দেব রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির বিক্ষোভ দেখতে পারে। তবে আমরাও চুরি পড়ে বসে নেই। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব। মেয়রের এই হুঁশিয়ারিকে গুন্ডাদের ভাষা বলে তীব্র ভর্ৎসনা করেন বিধায়ক।












Click it and Unblock the Notifications