TMC Leader Arrested: মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারি! 'ছাতা' সরতেই মেয়র ঘনিষ্ঠ দেবাশিস গ্রেফতার

TMC Leader Arrested: সরকারি জমি দখল নিয়ে সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রঙ না দেখে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। আর এরপরেই এই বিষয়ে সক্রিয় সিআইডি। গ্রেফতার ডাবগ্রাম- ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক (Trinamool Congress Leader Arrested)। যিনি শিলিগুড়ির পুরসভার মেয়র তথা ডাবগ্রাম- ফুলবাড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম দেব ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

ণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এই বিষয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসছিল। শুধু তাই নয়, দেবাশীস প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আরও বহু অভিযোগ উঠেছে।

TMC Leader Arrested

কিন্তু এতদিন হয় পুলিশ সেই সমস্ত অভিযোগগুলিকে মামলায় পরিণত করেনি অথবা মামলাকারীকে উল্টো গোলমালে ফাঁসিয়ে দিয়েছে এমন অভিযোগ রয়েছে। কিন্তু মাথার উপর শাসকদলের শীর্ষ নেতৃত্বের হাত থাকায় পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ (TMC Leader Arrested)।

এই অবস্থায় প্রকাশ্য বৈঠকে জমি দখল নিয়ে প্রশাসনকে কড়া ভাষায় হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এমনকি ডাবগ্রাম- ফুলবাড়ি অঞ্চলে তৈরি হওয়া জমি মাফিয়াদের নিয়েও কড়া বার্তা দেন। এই বিষয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা গৌতম দেবকেও উত্তরবঙ্গের তীব্র ভরসনা মুখ্যমন্ত্রী করেন।

স্পষ্ট জানিয়ে দেন, কেলেঙ্কারি সঙ্গে যুক্ত কাউকে ছাড়বেন না। প্রকাশ্যে এভাবে বকা খেয়ে একেবারেই অস্বস্তিতে পড়ে যান মেয়র। যদিও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই তৃণমূল ব্লক সভাপতিকে নজরে রাখেন পুলিশ আধিকারিকরা। আজ বুধবার দফায় দফায় তাঁকে জেরা করেন আধিকারিকরা। আর এরপরেই গ্রেফতার করা হয়েছে বলে খবর।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্পিকটি নট মেয়র গৌতম দেবও। অন্যদিকে পুলিশই তৎপরতা নিয়ে কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপি বিধায়ক পুরো বিষয়টিকেই লোক দেখানো বলে দাবি করেছে।

তাঁর অভিযোগ ২০১১ তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন? যে তিনি এতদিন পরে জানতে পারলেন তার নেতারা জমি দখলের সঙ্গে যুক্ত। এ সমস্ত কিছুই মানুষকে বোকা বানানোর জন্য করা হচ্ছে আদতে কিছুই হবে ন বললে দাবি শিলিগুড়ির বিধায়কের।

বলে রাখা প্রয়োজন, সরকারি জমি বেদখল নিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা এবং সেচ দফতরের সচিব প্রভাত মিশ্র রয়েছে। এই কমিটি বেদখল হয়ে যাওয়া জমির বিষয়ে তালিকা তৈরি করবে। এবং সেই রিপোর্ট দেবে। সেই মতো সরকার ব্যবস্থা নেবে। এমনটাই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+