পাহাড়ে ব্যাকফুটে তৃণমূল! পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুং-তামাং সখ্যতায় বদল সমীকরণে

পাহাড়ে ব্যাকফুটে পড়ে যাচ্ছে তৃণমূল। হঠাৎ করেই পাহাড়ের রাজনৈতিক দলগুলি জোটবদ্ধ হয়ে উঠছে। গোর্খাল্যান্ড ইস্যু খাঁড়া করতেই বিমল গুরুংয়ের দিকে ঝুঁকতে শুরু করেছেন পাহাড়ের নেতারা।

পাহাড়ে ব্যাকফুটে পড়ে যাচ্ছে তৃণমূল। হঠাৎ করেই পাহাড়ের রাজনৈতিক দলগুলি জোটবদ্ধ হয়ে উঠছে। গোর্খাল্যান্ড ইস্যু খাঁড়া করতেই বিমল গুরুংয়ের দিকে ঝুঁকতে শুরু করেছেন পাহাড়ের নেতারা। এমনকী পাহাড়ের তৃণমূল নেতারা বিনয় তামাংকেও বিমল গুরুংয়ের পাশে দেখা যাচ্ছে। পাহাড় রাজনীতিতে গুরুত্ব ফিরে পেতে এবার গোর্খাল্যান্ড-তাস খাড়া করতেই সমীকরণে বদল ঘটতে শুরু করেছে।

পাহাড়ে ব্যাকফুটে তৃণমূল! গুরুং-তামাং সখ্যতায় বদল সমীকরণে

পাহাড় রাজনীতি থেকে ২০১৮ থেকেই প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছিলেন বিমল গুরুং। ২০২১-এর পর তাঁর হাত থেকে রাজপাট পুরোপুরি চলে গিয়েছে প্রাক্তন সঙ্গী অনীত থাপা ও নতুন উত্থান ঘটা অজয় এডওয়ার্ডের হাতে। আর বিমল গুরুংয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে তৃণমূলও চাঙ্গা হতে শুরু করেছিল পাহাড়ে। বিমল গুরুংয়ের আর এক সঙ্গী বিনয় তামাংকে দলভুক্ত করে পাহাড়ে বিস্তার লাভ করছিল তৃণমূল।

কিন্তু গুরুংয়ের গোর্খাল্যান্ড-তাস পাহাড়ের রাজনৈতিক নেতাদের মনে আলোড়ন ফেলে দিয়েছে। বিমল গুরুং যে অবস্থান নিয়েছেন তাতে মাত হয়ে যাচ্ছেন অনেকেই। পাহাড়ে প্রাসঙ্গিকতা লাভের জন্য সবাই বিমল গুরুংয়ের পাশে দাঁড়াচ্ছেন। দেখা যাচ্ছে গুরুংয়ের বিরুদ্ধে গোষ্ঠী হয়ে ওটা এবং পরে পাহাড়ে তৃণমূলের অন্যতম মুখ হয়ে ওঠা বিনয় তামাংও গুরুংয়ের পক্ষে ভিড়েছেন। হামরো পার্টি গড়ে পাহাড়ে আলোড়ন ফেলে দেওয়া অজয় এডওয়ার্ডও গুরুংয়ের পাশে।

পাহাড় রাজনীতিতে দেখা যাচ্ছে, একা পড়ে গিয়েছেন বিমল গুরংয়ের পাশে থকে সরে এসে নতুন পার্টি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম গড়ে তোলা অনীত থাপা। বর্তমানে তাঁর হাতেই পাহাড়ের রাজপাট। আবার তৃণমূলের সমর্থনও তাঁর দিকে। এই অবস্থায় পাহাড় রাজনীতিতে দেখা যাচ্ছে বিজিপিএমের বিরুদ্ধে পাহাড়ের নেতারা একটা জোট গড়ে তুলতে বদ্ধপরিকর।

আর তৃণমূলের পক্ষেও তা বুমেরাং হতে চলেছে। কারণ পাহাড়ের রাজনীতিতে তৃণমূলের প্রসার ব্যাপকতা পেতে শুরু করেছিল বিনয় তামাং দলে অন্তর্ভুক্ত হতে। তিনি জিটিএ নির্বাচনেও তৃণমূলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং জিটিএ নির্বাচনে তৃণমূল দারুণ ছাপও ফেলে। কিন্তু সেই বিনয় তামাংই এখন গুরুংয়ের পক্ষে ভিড়ে গিয়ে সাফ জানিয়ে দিয়েছে, পার্টি পরে, গোর্খাল্যান্ড আগে।

বিনয় তামাংয়ের এই কথাতেই কপালে ভাঁজ পড়েছে তৃণমূলের। কেননা পাহাড়ে তৃণমূলের অবস্থান হল- আমরা বাংলা ভাগ চাই না। পৃথক গোর্খাল্যান্ড নয়, গোর্খারা থাকুক বাংলায়। গোর্খারা বাংলার অবিচ্ছেদ্য অংশ। দার্জিলিং হল বাংলার মুকুট। এটাই তৃণমূলের মূল মন্ত্র। এই অবস্থায় গোর্খাল্যাল্ডের দাবিতে বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেতা বিনয় তামাংয়ের সুর মিলে যাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি দলবদল করতে চলেছেন তিনি?

তৃণমূল নেতা বিনয় তামাংয়ের গোর্খাল্যান্ড দাবির মঞ্চে যোগদানের পর ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি পাহাড়ে তৃণমূলে ভাঙন ধরতে চলেছে? পাহাড়ে তৃণমূলের অন্যতম প্রধান মুখ বিনয় তামাং দলবদল করতে চলেছেন? সেক্ষেত্রে আবার পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সেই সম্ভাবনাই ঘোরাফেরা করছে পাহাড় রাজনীতির অলিন্দে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+