TMC’s group clash: এক পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত, অন্য পঞ্চায়েতে প্রধান-উপপ্রধান অপছন্দে ধরনা আলিপুরদুয়ারে
অন্তর্দ্বন্দ্বের জেরে গভীর সমস্যার তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের এক পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত হয়ে গিয়েছে দলের অন্তর্কলহে। আর এক পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান অপছন্দ হওয়ায় দলেরই সিদ্ধান্তের বিরুদ্ধে ধরনায় বসেছেন কর্মী-সমর্থকরা। জোড়া ঘটনায় উত্তাল আলিপুরদুয়ার।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে বোর্ড গঠন স্থগিত রাখা হয়েছে আলিপুরদুয়ার জেলার জয়ঁগা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতে। জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে শুক্রবার তুলকালাম পরিস্থিতির তৈরি হয়। বাধ্য হয়ে বোর্ড গঠন স্থগিত করে দেয় প্রশাসন। যদি বিডিও ফোনে জানান প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে যাওয়ার বোর্ড গঠন স্থগিত করা হয়।

জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে শুক্রবার বোর্ড গঠনের দিন নির্ধারিত ছিল। এদিন সময়ের থেকে অনেকটা দেরিতে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া।জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩০ তার মধ্যে তৃণমুল ১৯টি ও বিজেপি ১১টি আসনে জয়ী হয়েছে।প্রধান হিসেবে দলের পক্ষ থেকে খামে নাম এসেছিল পেমা লামার। বোর্ড গঠনের সময় তৃণমূলের দলনেতা প্রেমা লামা প্রস্তাব করেন।
পেমা লামা জানিয়েছেন, তৃণমূলের ১৯ জনের মধ্যে ১৪ জন আমার সঙ্গে আছে। তৃণমুলের বিদায়ী প্রধান কমল পাখরিন-সহ আরও চারজন তৃণমুল পঞ্চায়েত সদস্যা আমার সঙ্গে নেই। ওরা বিজেপির তিন জন পঞ্চায়েত সদস্যেচর সঙ্গে জোট বেঁধেছেন। প্রধানের নামের খাম খোলার সঙ্গে সঙ্গে বিক্ষোভ দানা বাঁধে।
প্রেমা লামা জানান, কালচিনির বিডিও তৃণমূলের কমল পাখরিনের পক্ষে ছিলেন। কিন্ত আমরা প্রতিবাদ করলে বোর্ড গঠন স্থগিত হয়। প্রেমা লামা-সহ তৃণমূলের অন্যা ন্য সদস্যরা জানান, আমরা দলের সিদ্ধান্তে বাইরে যাব না। দল যাঁর নাম প্রধান হিসেবে ঠিক করেছে সেটাই হবে। কিন্ত তৃণমূলের পাঁচজন পঞ্চায়েত সদস্য দলের সিদ্ধান্ত মানছেন না।

আর পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও প্রধান ও উপপ্রধানকে পছন্দ না হওয়ায় ক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা গ্রামপঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন। অফিসের ভেতরে জয়ী পঞ্চায়েত সদস্যদের আটকে রেখে আন্দোলনে শামিল হন তৃণমূল কর্মীরা। শেষে দলের ব্লক সভাপতির আশ্বাস, ১৭ অগাস্ট বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে।
তৃণমূলকর্মীদের এই আশ্বাস দেওয়ার পর জয়ী পঞ্চায়েত সদস্যদের বের করার অনুমতি মেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়েরপাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তবু তৃণমূলকর্মীদের বিক্ষোভ সামাল দিতে পারেনি পুলিশ। শেষপর্যন্ত আসতে হয় ব্লক সভাপতিকে।












Click it and Unblock the Notifications