কংগ্রেসের দিকে ঝুঁকছেন নেতারা! পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরকে বিশেষ গুরুত্ব তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করেই উত্তর দিনাজপুর গুরুত্ব পেয়ে গিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস এই জেলাকে টার্গেট করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। বেশ কিছুদিন ধরে এই জেলার সংখ্যালঘু বিধায়ক বেসুরো বাজছিলেন তৃণমূলে। তারপর তৃণমূলের এদিনের সভা ঘিরে উৎসাহ ছিল চরমে।

শুধু তৃণমূলে বেসুরোই নয়, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িকও পড়েছিল সম্প্রতি। এই অবস্থায় তৃণমূল বিশেষ গুরুত্ব দিয়েছে উত্তর দিনাজপুর জেলাকে। রবিবার কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূলের একটি জনসভা।

উত্তর দিনাজপুরে চোখ তৃণমূলের

এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা , উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের অপর মন্ত্রী গোলাম রব্বানি ও জ্যোংস্না মান্ডি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী-সহ বিশিষ্টজনেরা। এদিন মঞ্চ দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান শশী পাঁজা ও সাবিনা ইয়াসমিন।

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছে শাসক ও বিরোধী দলগুলি। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জনসংযোগের লক্ষ্যে জনসভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস।

উত্তর দিনাজপুরে চোখ তৃণমূলের

তারপর সম্প্রতি এই জেলায় সভা করে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা সভা হিসেবে রবিবার কালিয়াগঞ্জ শহরে একটি জনসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। শহরে রানিং বুলেট ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় এই জনসভা। এদিনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

এদিন ঝাঁঝালো সুরে বিরোধীদের আক্রমণ করতে শোনা গেলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে এদিনের জনসভার মাঠে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জনসভার পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অবগত করানো হয় সাধারণ মানুষকে।

উত্তর দিনাজপুরে চোখ তৃণমূলের

সম্প্রতি পঞ্চায়েত ভোটের আগে জেলায় শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহে তৃণমূল ছেড়ে দলে দলে কংগ্রেসে ফিরছেন নেতা-কর্মীরা। একই ঘটনা উত্তর দিনাজপুরেও। কংগ্রেস যখন উত্তর দিনাজপুরেও হারানো শক্তি পুনরুদ্ধার করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে, তখন তৃণমূলও ময়দানে নেমে পড়ল।

গত সপ্তাহেই ইসলামপুর ব্লকের গাইসাল দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের হাত ধরেই কংগ্রেসে ঘরওয়াপসি হল নাইয়ার আলমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+