তৃণমূলে ফিরতে চেয়ে লাখে লাখে আবেদন উত্তরবঙ্গের ৮ জেলা থেকে, ধস নামছে বিজেপিতে
তৃণমূলে ফিরতে চেয়ে লাখে লাখে আবেদন উত্তরবঙ্গের ৮ জেলা থেকে, ধস নামছে বিজেপিতে
একুশের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারেনি। ভরাডুবি হয়েছে বাংলার নির্বাচনে। তবু উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভালো ফল করেছিল বিজেপি। এবার সেখান থেকেই বারিট ধস নামতে চলেছে বিজেপির সংগঠনে। উত্তরে ৮ জেলা থেকে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে তৃণমূলে ফেরার।

উত্তরবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি আবেদন
উত্তরবঙ্গ থেকে কয়েক লক্ষ বিজেপি সদস্য তৃণমূলে ফিরতে আবেদন করেছেন। উত্তরবঙ্গের আট জেলার মধ্যে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে কোচবিহার থেকে। তারপরেই আছে আলিপুরদুয়ার। ধারাবাহিকভাবে সাজালে পর পর আসবে মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং।

কোন জেলায় কত আবেদন তৃণমূলে ফিরতে চেয়ে
উল্লেখ্য, এই আবেদনের তালিকার মধ্যে আছেন প্রাক্তনমন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতিরাও। কোচবিহার থেকেই ১ লক্ষ ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েচে। আলিপুরদুয়ার জেলা থেকে জমা পড়েছে ৯০ হাজার আবেদন। জলপাইগুড়ি ও মালদহ জেলা থেকে আবেদন জমা পড়েছে ৭০ হাজারের উপর। উত্তর দিনাজপুর থেকে আবেদন জমা পড়েছে ৫৫ হাজার, দক্ষিণ দিনাজপুর থেকে ৪৫ হাজার।

উত্তরবঙ্গে ধসতে শুরু করেছে বিজেপি, বাড়ছে তৃণমূল
সম্প্রতি উত্তরবঙ্গ থেকেই বড় ভাঙনটা হয়েছে বিজেপির। আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁর সঙ্গে আরও সাত-আট জন নেতাও তৃণমূলে যোগ দেন। এবার কর্মীরাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে শুরু করেছেন। কোচবিহার জেলাতেও বিজেপিতে বিপুল ধস নামতে শুরু করেছে। আবেদনের পর আবেদন জমা হচ্ছে তৃণমূলে।

দলবদলু নেতাদের নিয়ে সংশয় কাটাতে পারেনি তৃণমূল
এখন দেখার এই বিপুল সংখ্যক আবেদনে তৃণমূল সাড়া দেয় কি না। তৃণমূলের কথায় কর্মীরা আসুন, কিন্তু নেতাদের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দল। এখনও তৃণমূল সংশয়ে যে আদৌ কি তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের ফের দলে ঢোকানো ঠিক হবে! যাঁরা বিপদের সময়ে থাকলেন না, লড়াই করার সময় পালিয়ে গেলেন প্রতিপক্ষ শিবিরে, তাঁদের নিয়ে ভাবছে তৃণমূল।

সরাসরি চিঠি লিখেছেন যাঁরা, তাঁদের নিয়েও সিদ্ধান্ত হয়নি
ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় নেতৃত্বকে চিঠি লিখে দলে ফেরার আবেদন করেছেন অনেকে। আবার অনেকে খোলা চিঠি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের কারও ব্যাপারেই এখনও সিদ্ধান্ত নেয়নি তৃণমূল। এমনকী মুখ্যমন্ত্রীর একদা ছায়াসঙ্গী সোনালি গুহকে নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয়নি সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসদের নিয়ে।












Click it and Unblock the Notifications