দুলাল সরকার খুনে ঘনিষ্ঠ কেউ! খুনের ছক দেখে অনুমান পুলিশের, স্বামীর হয়ে আদালতে সওয়াল স্ত্রী'য়ের
TMC Councillor's Murder in Malda: মালদহে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ঘনিষ্ঠ কেউ! সেটাই এখন খোঁজ করার চেষ্টা করছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মালদহের আরও এক দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এছাড়াও পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী স্বপন শর্মা। শুক্রবার এই দুজনকে আদালতে তোলা হলে ফের একবার নিজেদের হেফাজতে নেয়।
দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত দুজনকে। ঠিক কি কারণে দুলাল সরকার খুন তা জানার চেষ্টা করা হচ্ছে। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, পুরো ঘটনার পিছনে তৃণমূল নেতার ঘনিষ্ট কেউ আছে। যেভাবে ঘুঁটি সাজিয়ে তাঁকে মারা হয়েছে তাতে ঘনিষ্ঠ যোগ সামনে আসছে (TMC Councillor's Murder in Malda) ।

তদন্তকারীদের দাবি, দুলাল সরকার যখনই সকালে কাজে বের হতেন সেই সময় তাঁর সঙ্গে ঘনিষ্ঠরা থাকতেন। অনুগামীদের সঙ্গে দেখা করে কাছের কিছু লোককে নিয়েই বেরিয়ে যেতেন। কিন্তু ঘটনার দিন অর্থাৎ ২রা জানুয়ারি তেমন ছবি ছিল না। একাই সেদিন বের হয়েছিলেন। অন্যান্যদিন যে সমস্ত ঘনিষ্ঠরা থাকতেন তাঁরাও ছিলেন না ঘটনার সময়। সবাই কার্নিভালে চলে যান। আর সেই সময়টাকে টার্গেট করে দুষ্কৃতীরা।
ফলে সবটাই সাজানো ছকে হয়েছে বলে মনে করছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। আর এত সুন্দর পরিকল্পনা দুলাল সরকারের কোনও কাছের লোক ছাড়া সম্ভব নয় বলেই দাবি! তাহলে সে কে? সেতাই খোঁজ করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে নিহত তৃণমূল কাউন্সিলর এর স্ত্রী চৈতালি ঘোষ পুরো ঘটনার পিছনে আরও বড় মাথার আছে বলে ইঙ্গিত দিয়েছেন। ফলএ সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
বলে রাখা প্রয়োজন, শুক্রবার দুলাল সরকারের হয়ে কোটে উপস্থিত থেকে তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলের স্ত্রীর। কারণ তিনি নিজে একজন আইনজীবী। এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলর এর স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান, আমি নিজে আইনজীবী। ওই জন্য এসেছি, কোন দিকে তদন্ত এগোচ্ছে! না কেউ প্রভাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি সেই কারণে উপস্থিত ছিলাম।
শুধু তাই নয়, ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে বার অ্যাসোসিয়েশনের কোন আইনজীবী যাতে না দাঁড়ায় তার জন্য একটি পিটিশনও দায়ের করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী।












Click it and Unblock the Notifications