তৃণমূল দুর্নীতি করে, মানুষ সমস্যায় পড়ে, মালদার সভা থেকে নিশানা নরেন্দ্র মোদীর

এসএসসি দুর্নীতি নিয়ে মালদার সভা থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার যুবকদের অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল। দুর্নীতি ইস্যুতে এভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

মালদায় দুই সংসদীয় কেন্দ্রের হয়ে প্রচারে আসেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে পুরাতন মালদায় নরেন্দ্র মোদীর সভা ছিল। উত্তর ও দক্ষিণ মালদার দুই বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সভা করেন তিনি। কালী দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi

নরেন্দ্র মোদী বক্তব্যের একটা বড় অংশ জুড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা ছিল। বাংলায় রাজনীতি করছে তৃণমূল। ২৬ হাজার পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে। এসএসসি দুর্নীতিতে ২৬ হাজার মানুষের চাকরি গেল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি অনিশ্চয়তার মুখে। চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূল লোকদের দেওয়া হয়েছিল। গুরুতর বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

শুধু এসএসসি দুর্নীতি নয়। গত ১০ বছরের একাধিক দুর্নীতির কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়। দুর্নীতি তৃণমূল করেছে। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এই রাজ্যে কাটমানি ছাড়া কোনও কাজ হয় না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সারদা, নারদ, রোজভ্যালি কাণ্ড। এছাড়াও ১০০ দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনা, কয়লা, গোরু পাচার দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদের সঙ্গে বিরূপ আচরণ করেছে ক্ষমতায় এসে। কেন্দ্রীয় সরকার তিন তালাক বন্ধ করেছে আইন করে। সেই আইনের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে অপরাধীদের আড়াল করে রেখেছিল। আয়ুষ্মান প্রকল্প বাংলায় কার্যকর হতে দেয়নি তৃণমূল। যুব সমাজের উন্নয়নের সব দরজা বন্ধ করে রেখেছে এই সরকার।

আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করতে দেয়নি তৃণমূল সরকার। কেন্দ্রীয় প্রকল্পগুলি আটকে রেখেছে। কৃষকদের উন্নতির ক্ষেত্রেও বড় বাধা তারা। বন্দে ভারত এক্সপ্রেস চালু করার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সমস্যা তৈরি করেছিল। এমন অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+