মুর্শিদাবাদের পর রক্ত ঝরল কোচবিহারে! প্রাক নির্বাচনী সন্ত্রাসে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর ভাই

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর মাত্র দুদিন কেটেছ। তারই মধ্যে দুদিনই ঝরল রক্ত। মুর্শিদাবাদের পর কোচবিহারে চলল গুলি। এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মীর ভাই। শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী, জখম হযেছিলেন অনেকে।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। দিনহাটায় চরম আকার ধারণ করল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণার দ্বিতীয় দিনে দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়িতে গুলি চলল। আক্রান্ত হলেন তৃণমূল কর্মী লিপ্টন হক।

মুর্শিদাবাদের পর রক্ত ঝরল কোচবিহারে! গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

অভিযোগ, দিনহাটার ওই এলাকায় বোমাবাজি ও ভাঙচুরও হয়েছে যথেচ্ছ। গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর অবস্থার অবনতি হওয়ায় আহত লিপ্টন হককে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো গুলি চলেনি।

পুলিশের কথায়, দুই গোষ্ঠীর মারামারিতে আহত হয়েছেন দুইজন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আবার এই গোষ্ঠীকোন্দল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তিনি বলেন, এটা কোনো গোষ্ঠীকোন্দলের ঘটনা নয়, টিকিট নিয়ে দুই ব্যক্তির লড়াই। কারণ এখনো তৃণমূলের প্রার্থী তালিকাই প্রকাশ করা হয়নি।

মুর্শিদাবাদের পর রক্ত ঝরল কোচবিহারে! গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও যেভাবে অশান্তি ছড়াল জেলায় জেলায়, যেভাবে গুলি চলল কোচবিহারে, তাতে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ। শনিবার কোচবিহারে ওকড়াবাড়িতে গুলি-কাণ্ডে তৃণমূল কর্মীর ভাইয়ের চোখে গুলি লেগেছে বলে অভিযোগ।

তৃণমূলে টিকিট নিয়ে দ্বন্দ্বের জেরেই এই গুলি চালানোর ঘটনা বলে মনে করা হচ্ছে। বাবলা হক নামে এক স্থানী ব্যক্তি এদিন মনোনয়পত্র জমা করেন। দলের তরফে তাঁর নামে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু উলেমিন হক নামে এক ব্যক্তি এখানে প্রার্থী হতে চান। তা নিয়েই দ্বন্দ্ব চরমে ওঠে।

মুর্শিদাবাদের পর রক্ত ঝরল কোচবিহারে! গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

টিকিট না পেয়ে উলেমিন হকের অনুগামীরা দোকানে দোকানে ভাঙচুর চালায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়, গুলিও চলে বলে অভিযোগ। সেই সময় বাজারের পাশেই বাড়িতে ছিলেন বাবলা হকের ভাই লিপ্টন হক। তাঁকে মারধর করা হয়। এমনকী তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ।

লিপ্টনের চোখে গুলি লেগেছে। জখম হয়েছেন আরো একজন। তাঁরা দুজনেই হাসপাতালে ভর্তি। পুলিশের তরফে গুলি চলার ঘটনা অস্বীকার করা হয়েছে। তবে এই গন্ডগোলের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গতকালই খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+