ইসলামপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ আড়াইশো পরিবারের
গোষ্ঠী কোন্দলের জেরে শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন। ইসলামপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল আড়াইশো পরিবার।

জানা গিয়েছে, সোমবার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বিজেপির একটি সভা ছিল। ওই সভায় স্থানীয় আড়াই শত পরিবার নিয়ে যোগদান করেন নীলকমল দাস ও বিবেক দাস। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর টাউন যুব মোর্চার সভাপতি জয় দত্ত, বিজেপি নেতা চন্দন শেঠ, কিষান মোর্চার জেলা সভাপতি নিতু গোপাল সরকার ও গতবারের পুরভোটের বিজেপি প্রার্থী পিঙ্কি সরকার। তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দলে যোগদান কর্মসূচি।
জানা গিয়েছে, ওই ওয়ার্ডে বিগত দিনগুলিতে অধিকাংশ সময়ই নীলকমল দাসকেই তৃণমূলের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল। নীলকমল দাস ইসলামপুর পুরসভার প্রশাসক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। ২১ এর আগে নীলকমল দাসের বিরোধী শিবিরে যোগদানে শাসকদলকে অনেকটাই অস্বস্তিতে ফেলবে বলে মত রাজনৈতিক মহলের।
এদিন দলত্যাগীরা জানান, দীর্ঘদিন ধরে মানুষের জন্য মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি। কিন্তু কিছুদিন যাবৎ তৃনমুলে গোষ্ঠীদ্বন্দ্বের কারনে কাজ করতে অসুবিধা হওয়ার জন্য আমি তৃণমূল ছাড়তে বাধ্য হলাম।












Click it and Unblock the Notifications