মাদারিহাট কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে জোর তৃণমূল, বিজেপি প্রার্থীর, ময়দানে আরএসপিও
উত্তরবঙ্গের মাদারিহাট লোকসভা কেন্দ্রে প্রচার শাসক বিরোধী শিবিরের। আগামী ১৩ তারিখ রাজ্যের ছয়টি কেন্দ্রে উপনির্বাচন। ওই কেন্দ্রেও প্রচার চলছে। রবিবার ছুটির দিনে সকাল থেকেই বেরিয়ে পড়া রাজনৈতিক প্রচারের জন্য৷
ডান, বাম শিবিরের প্রার্থীরা প্রচারে নেমেছেন সকালেই। গেরুয়া শিবিরের থেকেও প্রচার চলছে জোরকদমে। হাতে একদিন মাত্র সময়। সেই কারণে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানোর তাগিদ অনুভব করছেন রাজনৈতিক নেতা - কর্মীরা।

শেষ রবিবারের প্রচারে জমজমাট মাদারিহাট। এদিন মাদারিহাটের রাঙালিবাজনা এলাকায় সকালেই প্রচার সারেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। তিনি বলেন, মাদারিহাটে বিভিন্ন ভাষাভাষি, জাতির মানুষ বসবাস করেন। এটি ভারতবর্ষের যেন এক ক্ষুদ্র সংস্করণ। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য চিন্তা-ভাবনা করছে। কাজ করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জীবনের উন্নতি করানোর চেষ্টা করছে। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার কাজ করে না। উত্তরবঙ্গের মানুষের জীবনের উন্নতির জন্য রাজ্য সরকার কাজ করে না।
এদিন সকালে প্রচার সারেন মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর।
মাদারিহাট এলাকায় ছোট ছোট মিছিল করছে তৃণমূল। প্রার্থীর প্রচারে জনজোয়ার তৈরি হচ্ছে। বাড়িতে গিয়েও প্রচার চলছে৷ এদিনও প্রার্থীকে এলাকায় গিয়ে প্রচার করতে দেখা যায়। কেন্দ্রীয় সরকার রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। রাজ্যের উন্নয়ন আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রচার করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের প্রার্থী এবার জেতার বিষয়ে আশাবাদী৷
রবিবারে সকালে বীরপাড়া বাজারে প্রচার করেন বামপ্রার্থী। ওই কেন্দ্রে আরএসপি প্রার্থী পদম ওরাওঁ লড়াই করছেন। সাত সকালে মাদারিহাটের বিভিন্ন বাজারে প্রচার চালিয়েছেন পদম। বাজারের ক্রেতা - বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এবার কি তৃণমূল ওই কেন্দ্রে ভালো ফল করতে পারবে? সেই প্রশ্ন রয়েছে।












Click it and Unblock the Notifications