Dhupguri By Election Results 2023: বাংলায় সিগন্যাল গ্রিন! ধূপগুড়ি ছিনিয়ে বিজেপিকে বার্তা তৃণমূলের
Dhupguri By Election Results 2023: ফের বড় ধাক্কা! কাজে আসল না সুকান্ত-শুভেন্দু ম্যাজিক। ধূপগুড়ি হাতছাড়া বিজেপির। বড় জয় তৃণমূলের। প্রায় চার হাজারের বেশি ভোটে জয় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের।
আর এই জয়ের খবর সামনে আসার পরেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল নেতা-কর্মীরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধন্যবাদ জানিয়েছেন ধূপগুড়ির মানুষকেও। তবে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।

আর সেই নির্বাচনের আগে বিজেপির এই ফল বড়সড় ধাক্কা। জানা যাচ্ছে, ৮৩৮৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর এই জয় সামনে আসার পরেই বিজেপি প্রার্থী তাপসী রায়ের চ্যালেঞ্জ মহকুমার প্রতিশ্রুতি কবে পূরণ হয় তা দেখব।
বলে রাখা প্রয়োজন, এবার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র একেবারে পাখির চোখ করে নেমেছিল তৃণমূল-বিজেপি সব দলই। আর সেই লক্ষ্য নিয়েই একেবারে জোরচার প্রচারে নেমেছিল তৃণমূল এবং বিজেপি। লাগাতার প্রচার করেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
জায়গা ছাড়ে না তৃণমূলও। সমানে টক্কর দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। ১০ হাজারের বেশি ব্যবধানে জয় পাবেন বলে জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তবে প্রচারের শেষে খেলা ঘুরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা ঘোষনা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
আর সেটাই বড় ফ্যাক্টার হয়ে ওঠে এই নির্বাচনের। দীর্ঘদিন ধরেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি ছিল। আর এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই ঘুরে যায় খেলা। আর সেটাই এই নির্বাচনে বড় ফ্যাক্টার হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তাপসী রায়।
আর এরপরেই হুঁশিয়ারি, মহকুমার প্রতিশ্রুতি কবে পূরণ হয় তা দেখব। তবে জেতার ব্যপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন তাপসী রায়। এমনকি গণনা শুরু থেকেই বিজেপি এগোতে শুরু করে। কিন্তু বেলা বাড়তেই বদলে যায় ছবিটা। বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থী।
মাঝে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কমলেও কাজ হয়নি। শেষমেশ বিজেপির কাছ থেকে ধূপগুড়ি আসন ছিনিয়ে নিল তৃণমূল। এমনকি বাম-কংগ্রেস একসঙ্গে ভোটে লড়লেও কাজে আসল না। মাত্র ৬ শতাংশ ভোট তারা পেয়েছে। আর তাই ফল ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছাড়েন বাম প্রার্থী।
বলে রাখা প্রয়োজন, গত বিধানসভায় এই আসন থেকে বড় জয় পেয়েছিল বিজেপি। কিন্তু অকাল ভোটে সেখানে কাজে এল না মোদী ম্যাজিক।












Click it and Unblock the Notifications