Trinamool Congress: উত্তরের 'জয়ন্ত সিং'! ৫০ লাখ তোলা না পেয়ে কলেজেই তালা দিল দাপুটে এই তৃণমূল নেতা
Trinamool Congress: মারহাটির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। দাপুটে তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের একের পর এক কেলেঙ্কারি সামনে। যা নিয়ে একেবারে অস্বস্তিতে শাসক শিবির। আর এর মধ্যেই মালদহে তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরির অভিযোগ উঠল।
তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক (Trinamool Congress)।

ঘটনায় মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা (Trinamool Congress) নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখল মুক্ত করা হয় ওই বিএড কলেজ। কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার হুমকিতে রীতিমত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ। মালদা জেলার পুরাতন মালদহের এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে (Trinamool Congress) বারংবার ফোন করা হয়। কিন্তু ফোনে তাকে পাওয়া যায় নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন। শুরু হয়েছে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি।
বিএড কলেজ কর্তৃপক্ষ মাজেদ আলির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করায় এই মাসের এক তারিখে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পুনরায় জুন মাসের ছয় তারিখ মালদহ থানায় মাধাইপুর এলাকায় অবস্থিত তাঁর বিএড কলেজে ভাঙচুর করে বলে অভিযোগ মাজেদ আলির। শুধু তাই নয়, কলেজের গেটে তালাও নাসির লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপরেও তিনি পুলিশের দারস্থ হন। অভিযুক্ত নেতার নামে বিস্তারিত অভিযোগ জানান। এরপরেই নড়েচড়ে বসে। তৃণমূল নেতার লাগিয়ে দেওয়া তালা ভেঙে দেয় পুলিশ।
ঘটনার পর থেকেই অভিযুক্ত এখনও অধরা। ফলে আতঙ্কে রয়েছেন মাজেদ আলি। এমন ঘটনার পর শাসকদলের সমালোচনা করে বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসে নেতারা এমন 'দাদাগিরি' করছে। কল-কারখানা থেকে যে কোনও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে তোলাবাজি করা তৃণমূল কংগ্রেসের এখন রেওয়াজ। প্রশাসনের কাছে বিজেপি দাবি জানাবে, এই ধরণের অভিযোগ পেলেই অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।












Click it and Unblock the Notifications