রাজ্যে কাজ নেই, তাই বাইরে যেতে হয়েছিল, উত্তরকাশী থেকে ফিরে মন্তব্য মানিকের
এখানে কাজ নেই। তাই বাইরে কাজ করতে যেতে হয়েছিল। এখানে কাজের ব্যবস্থা থাকলে বাইরে যেতে হত না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন মানিক তালুকদার। উত্তরকাশীর টানেলে আটকে পড়েছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে তিনি এখন অন্যান্যদের মতোই পরিচিত। সেই মানিক তালুকদারের মুখেই এই মন্তব্য।
উত্তরাখণ্ড থেকে শুক্রবার বাড়ি ফিরলেন মানিক। রাজ্যের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁঁছান তিনি। তৃণমূলের নেতারা তাকে অভিবাদন জানাতে বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু বিতর্ক উসকে দিলেন মানিক। রাজ্যে যে কাজ নেই। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে কাজ না পাওয়ার জন্যই বাইরে যাচ্ছেন। এই বিতর্ক তিনি উসকে দিলেন।

১৭ দিন টানেলে আটকেছিলেন ৪১ জন শ্রমিক। অবশেষে ঘরে ফিরলেন কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদার। শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায় তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই মানিককে সংবর্ধনা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষ।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মানিক। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তবে এই দিনের ঝক্কি। সেজন্য ক্লান্তি এখনও চোখেমুখে লেগে আছে। পরিবারের লোকজন বাড়িতে অপেক্ষা করে আছেন তার জন্য। তিনিও মুখিয়ে ছিলেন বাড়ি ফেরার জন্য।
সাংবাদিকদের তিনি বলেন, "বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। ওই জায়গায় পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে আমরা ভয় পাইনি। ১৭ দিনের অভিজ্ঞতা বলতে গেলে আমরা প্রথমে ১৮ ঘন্টা অক্সিজেন পাইনি। এরপর আমরা পাম্প দিয়ে জল বের করে দেই। তখনই বুঝতে পারা গিয়েছে যে আমরা ঠিক আছি।"
নিদারুণ কঠিন পরিস্থিতির সঙ্গে শ্রমিকরা লড়াই করেছেন। এই বাইরের প্রকৃতির আলো আর দেখা হবে কী না, সেই সংশয়ও ছিল মাঝেমধ্যে। অক্সিজেনের ঘাটতিও ছিল ওই সুড়ঙ্গে। মানিক বলেন, "পরে আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। ১০ দিন আমরা কেবল মুড়ি খাইয়ে কাটিয়েছিলাম। তবে মনোবল ছিল।"
এরপরেই মানিক তালুকদার বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, "বাইরে কাজ করতে যেতে হল। কারণ এখানে কাজ নেই। এখানে যদি আমাদের কর্মসংস্থান দিত, তাহলে বাইরে যেতে হত না। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, যদি এখানে কাজের ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হয়। আর যদি কাজ না করি তাহলে খাবো কী?'
আবার কি তিনি বাইরে যাবেন কাজের জন্য? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে দেখি। তারপর ভাবব।"












Click it and Unblock the Notifications