Indian Rail: লাল গেঞ্জি উড়িয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে! সেই মুরসালিম আজ সবার হিরো
Indian Rail: রাতভর চলেছে প্রবল বৃষ্টি। আর তার ফলেই ভালুকা রোড স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের ফিশপ্লেটের নিচে বৃষ্টির জলে ধ্বস নেমে বড়সড় গর্ত। আর সেটা চোখে পড়তে প্রথমে অতটা বুঝতে না পারলেও খানিক পরে ট্রেনের হর্ন ভেসে আসে। আর তখনই বিপদের আশঙ্কা করে গা থেকে লাল জামা খুলে মাথার উপর ঘোরাতে ঘোরাতে ট্রেন থামাও বলে চিৎকার করে দৌড় লাগায় ৮ বছরের এই খুদে।
পাড়ার দল নিয়ে নিছক মাছ ধরতে এসে বড়সড় বিপদের হাত থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে উদ্ধার করেছে সে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রীতিমতো দেশের হিরো হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা কোরিয়ালি গ্রামের ঝাঙ্গরপাড়ার মুরসালিম।

সম্বর্ধনার বহর তাকে ঘিরে যেন থামতেই চাইছে না। সোমবার নর্থ ফন্ট ইয়ার রেলওয়ের কাঠিয়ার ডিভিশনের পক্ষ থেকে মুরসালিমের কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন কাঠিয়ার ডিভিশনের মুখ্য রেলওয়ে প্রবন্ধক সুরেন্দ্র কুমার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুসহ অন্যান্য রেলওয়ে আধিকারিকরা।
এ দিন রেলের পক্ষ থেকে আর্থিক পুরস্কার সহ তাকে মানপত্র তুলে দেওয়া হয়। এবং আগামী দিনে তার পরিবারের জন্য রেল স্থায়ী কাজের প্রতিশ্রুতী ও প্রদান করেন। পাশাপাশি এদিন করিয়ালি ঝাঙ্গর পাড়ার বাসিন্দারা গ্রামের পক্ষ থেকেও মুরসলিমকে সম্বর্ধনা প্রদান করেন।
এদিন সংবর্ধনা দিতে গিয়ে সুরেন্দ্র কুমার জানান রেলের তরফ থেকে সামান্য কিছু আর্থিক অনুদান এবং তাকে মানপত্র প্রদান করা হল। আগামী দিনের ওর জন্য কিছু করার পরিকল্পনাও রয়েছে। সাংসদ খগেন মুর্মু জানান ছেলেটি খুব সাহসিকতার কাজ করেছে। ওর জন্য নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে। আগামী দিনে ওর যাতে পড়ালেখা যে কোন সমস্যা না হয় সে বিষয়টি দেখবেন বলেও কথা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications