Sandakphu: তাপমাত্রা দ্রুত নামছে, মরসুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে

তাপমাত্রা নামছিল দ্রুত। এই সময়ের জন্যই অপেক্ষা করেন পর্যটকরা। আর সেই ঘটনা এবার ডিসেম্বরের প্রথম দিকেই ঘটনা। প্রথমে পেঁজা তুলোর মতো বরফ পরতে শুরু করেছিল। তারপর সেই বরফের পরিমাণ আরও বাড়তে শুরু করেছে। সান্দাকফুতে বরফ পড়ল। চলতি বছর শীতের মরসুমে প্রথম তুষারপাত।

দার্জিলিংয়ের সান্দাকফুতে এই বছরের প্রথম তুষারপাত। ঘুরতে এসে পর্যটকরা তুষারপাতের আনন্দ নিতে ব্যস্ত। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েক দিন এই তুষারপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত সিকিমের উঁচু পাহাড়গুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Sandakphu

পাশাপাশি নীচু এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহেও শীত সেভাবে পড়েনি। স্থানীয় বাসিন্দারা কেউ লেপ, কম্বল সেভাবে বার করেননি। তবে বুধবার রাত থেকেই পরিস্থিতি বদলে গেল এক লহমায়। বৃহস্পতিবার তুষারপাত হতে দেখা যায় উপরের অংশে।

একদিকে উচু এলাকায় তুষারপাত ও নীচু এলাকা সহ শহর শিলিগুড়িতেও হাল্কা বৃষ্টি। এদিন তাপমাত্রা অনেকটাই নেমে গেল। শীতের শুরু হয়ে গেলেও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি বাংলায়। দক্ষিণবঙ্গে শীত নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে গেলেও উত্তরেও তেমন ঠান্ডা পড়ছিল না। শীত কবে আসবে? জাঁকিয়ে ঠান্ডা ঠিক কবে থেকে পাওয়া যাবে? সেই প্রশ্ন উঠছিলই।

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ধাক্কায় বঙ্গে বৃষ্টির পরিবেশ। আর তার থেকেই আবহাওয়ায় বড়সড় বদল দেখা গেল। সান্দাকফুতে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। এদিন শুরু হয়ে যায় তুষারপাত। রাস্তা বরফে ঢেকে যায়। বাড়ির চাল, ছাদও বরফে ঢেকে গিয়েছে। চারপাশের গাছপালা যেন বরফের চাদরে ঢেকে গিয়েছে। বরফ পরার আনন্দে উচ্ছ্বসিত পর্যটকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+