Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গায়েব হয়ে যাচ্ছে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ঘটনায় জড়িত চা বাগানের পিএফ ক্লার্ক!

ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে জীবিত মানুষের! তার তারপরেই গায়েব হয়ে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা! এ কেমন ভূতুড়ে কাণ্ড? এ কি আদৌ ভূতুড়ে কাণ্ড? নাকি ইচ্ছা করেই এই কাজ করা হচ্ছে টাকা হাতানোর জন্য? যদি এমনটাই হয়, তাহলে কারা কী উদ্দেশ্য নিয়ে এই কাজ করছেন? এবার তা জানতেই বসল বৈঠক। কী হল সেই বৈঠকে? কোথায় ঘটছে এমন ঘটনা? এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নকল মৃত্যু সার্টিফিকেট দেখানো সহ একাধিক কায়দায় গায়েব হচ্ছে চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। ডুয়ার্স জুড়ে সক্রিয় দালাল চক্র। সন্দেহের তালিকায় অধিকাংশ বাগানের পি এফ ক্লার্ক।

Dooars

সোমবার ডুয়ার্সের প্রায় ৩৪ টি চা বাগানের প্রতিনিধিত্ব করতে জলপাইগুড়িতে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির এক বৈঠকে এমনটাই অভিযোগ উঠে আসে।

বৈঠকে উপস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার পবন কুমার বনসল গুরুত্ব সহকারে অভিযোগ গুলো সম্পর্কে অবহিত হবার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, 'চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কাজ দ্রুত অনলাইন ব্যবস্থার মধ্যে এনে আমরা এই ধরনের সমস্যা গুলো। থেকে শ্রমিকদের মুক্তি দিতে চাইছি, যে কারনে ইতিমধ্যে একটি বিশেষ পোর্টাল ও কাজ শুরু করেছে, কারন এমন অভিযোগ গুলোর তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি চা বাগানের শ্রমিকেরা বেশিরভাগ নিরক্ষর, সেই সুযোগ নিয়েই বেআইনি কাজ গুলো করা হচ্ছে, এই ধরনের দুর্নীতির সঙ্গে যদি আমাদের দফতরের কোনো কর্মী জড়িত থাকে এবং আমরা অভিযোগ পাই , তাহলে অবশ্যই ব্যাবস্থা নেবো। তবে, নকল ডেথ সার্টিফিকেট পরীক্ষার কোনো বিশেষ ব্যাবস্থা আমাদের হাতে নেই, এই ব্যাপারে যারা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন সেই দফতর তাদের দায় এড়াতে পারে না, আমরা শুধু কিউয়ার কোড স্ক্যান করে দেখে নিই, সংশ্লিষ্ট দফতর থেকে এটি প্রদান করা হয়েছে কিনা। কিন্তু চা বাগান এলাকার যাঁদের কথা বলছেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব তাঁদের ব্যাপারে বাগান শ্রমিকদের কেই থানায় অভিযোগ দায়ের করে আইনি সাহায্য নিতে হবে'।

অপরদিকে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষন ক্ষেরিয়া ক্ষোভের সঙ্গে বলেন, 'আমাদের সমাজে আজও নিরক্ষর মানুষ রয়েছে,সেই সুযোগকে কাজ লাগিয়ে চা বাগানের পি এফ বাবু সহ অন্যান্য দের নিয়ে একটি বড় ধরনের চক্র সক্রিয় , আমরা ইতোমধ্যে বেস কয়জনকে চিহ্নিত করেছি ,খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমাদের সংগঠন, কারন নকল মৃত্যু সার্টিফিকেট সহ পি এফ টাকা পাবার জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপডেট চা বাগানের পি এফ ক্লার্কের করার কথা'।

অপর এক সদস্য বিজয় জানান, 'আমাদের মা বাবাদের প্রজন্মের অনেকেই লেখাপড়া জানে না, তাদের পক্ষে অনলাইনে কে ওয়াই সি আপডেট করা সম্ভব নয়,সেই কাজ আমরা সামাজিকতার স্বার্থে করতে গেলেও চা বাগান কর্তৃপক্ষ বাধা দেয়'।

কবে বন্ধ হবে পিএফের টাকা হাতিয়ে নেওয়ার কাজ? যাঁরা ইতিমধ্যেই পিএফের টাকা খুইয়েছেন, তাঁরা কি ফেরত পাবেন সেই টাকা? নকল মৃত্যু সার্টিফিকেট বের করা থেকে শুরু করে পিএফের টাকা গায়েব করা, এমন সব কাজের নেপথ্যে যাঁরা রয়োছেন বলে অভিযোগ উঠছে, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সোটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+