Suvendu Adhikary: 'এবার বুলডোজার আসছে' গাজোলের কর্মিসভা থেকে নতুন হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikary: 'এবার বুলডোজার আসছে' গাজোলের কর্মিসভা থেকে নতুন হুঁশিয়ারি শুভেন্দুর
ডিসেম্বর ডেডলাইন ধোপে টেকেনি। এবার শুভেন্দুর মুখে নতুন হুঁশিয়ারি। মালদহের গাজোলের কর্মিসভা থেকে বুল্ডোজার চালানোর হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেছেন, 'উত্তর প্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল। অসম, কোচবিহার হয়ে এ রাজ্যে ঢুকল বলে।' শাসক দলকে নতুন হুঁশিয়ারিতে চমক তৈরির চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা এমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

বুলডোজার চালানোর হুঁশিয়ারি
মালদহের কর্মিসভা থেকে শাসকদলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। আজ দুপুর ১টা নাগাদ মালদহের গাজোলে কর্মিসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে শাসক দলকে তীব্র নিশানা করে শুভেন্দু বলেছেন, 'ডাবল ইঞ্জিন আসছে।বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তর প্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল। অসম, কোচবিহার হয়ে এ রাজ্যে ঢুকল বলে।' প্রসঙ্গত উল্লেখ্য মালদহে আজ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে। ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ
শুভেন্দুর মালদহের গাজোলে সভা করার দিনেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তাই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে উদ্বোধনের দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল তারই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এমন কোনও অভিযোগ মানতে নারাজ শাসক দল। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন।

শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এদিন গাজোলের সভা থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, 'অধিকাংশ জায়গায় স্বচ্ছ-ভারত অভিযানের টাকা পৌঁছয়নি। তৃণমূলের নেতারা পায়খানাও খেয়ে ফেলেছে। আর দু'চারটে যে শৌচালয়ের ঘর তৈরি হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ঢুকে রয়েছেন। ওদের বের করতে পারবেন না। ভাঙতে হবে।' প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তিনিই প্রথম কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছিলেন।

পঞ্চায়েত নিয়ে বার্তা শুভেন্দু
গাজোলের কর্মিসভা থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালে মালদায় প্রায়২০টির বেশি গ্রাম পঞ্চায়েত বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। একাধিক পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছিল। তাই আগামী দিনে স্বচ্ছ-দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি করুন।' প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সভা করতে আসছেন জেপি নাড্ডা থেকে অমিত শাহ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications