'ট্রিগার হ্যাপি মমতার পুলিশ', কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর ভাইয়ের মৃত্যু নিয়ে আক্রমণাত্মক টুইট শুভেন্দুর
কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা। পুলিশের গুলিতে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই নিয়ে সরাসরি রাজ্য পুলিশকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনার ভিডিও টুইট করেছেন তিনি।
টুইটে তিনি মমতা সরকারের পুলিশকে তীব্র আক্রমণ করেছেন। তিনি টুইটে লিখেছেন ট্রিগার হ্যাপি মমতার পুলিশ। রাজবংশী যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাই মৃত্যুঞ্জয় বর্মণ। গতকাল রাতে বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ।

ট্যুইটে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা। রাধিকাপুর গ্রামে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা সেই ক্ষোভের আগুন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গতকাল কালিয়াগঞ্জের কাছে রাধিকাপুর গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয় পুলিশ।

বাড়িতে তখন চলছিল বিয়ের অনুষ্ঠান। অভিযোগ পুলিশ বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনকে হাতের কাছে না পেয়ে তাঁর সদ্য বিবািহত মেয়ে-জামাইকে নিয়ে যেতে চায়। তাতে বাধা দিয়েছিলেন বিষ্ণু মণ্ডলের ভাই মৃত্যুঞ্জয় মণ্ডল। তারপরেই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। ২ রাউন্ড গুলি চালানো হয়। সেই গুলিতেই মারা যান মৃত্যুঞ্জয় বর্মণ। রাতেই দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
'Mamata' police brutally killed a Rajbangshi young man of 33 years at Kaliaganj.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 27, 2023
Trigger happy 'Mamata' police raided the house of a BJP Panchayet Samiti Member Bishnu Barman at 2:30 am midnight (April 27; 2023) but did not find him. They brutally shot dead a Rajbangshi young… pic.twitter.com/zTohL8ECud
এই ঘটনার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শোয়ার করে পুলিশকে তীব্র নিশানা করেছেন। তিনি মমতা সরকারের পুলিশকে ট্রিগার হ্যাপি বলে আক্রমণ করেছেন। সেই সঙ্গে রাজবংশী যুবককে নির্মম ভাবে হত্যা করেছে পুলিশ এমনই অভিযোগ করে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন এই ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাসের চরমতম নিদর্শন।
পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মণকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন বিজেপি সাংসদ দেবশ্রী রায়চৌধুরী। বিজেপির উপরে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। গতকালের ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাধিকাপুরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। গত পরশু থেকে কালিয়া গঞ্জের পাঁচটি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গতকাল অবশ্য কালিয়াগঞ্জে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই বলেছিলেন ওভাবে দেহ নিয়ে যাওয়া ঠিক হয়নি পুলিশের। এদিকে কালিয়াগঞ্জে বিজেপির কর্মীর ভাইপোর মৃত্যুর ঘটনার দায় মুখ্যমন্ত্রীর বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গ্রামবাসীরা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications