Suvendu Adhikari: পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ! মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari: পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০-রও বেশি শিক্ষক নিয়োগ করেছে। কিন্তু এই নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি। জিটিএ সরাসরি নিয়োগ করেছে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মাথা পিছু ১৫ লাখ করে টাকা নিয়ে এই নিয়োগ করা হয়েছে। এনিয়ে সিবিআই তদন্ত দাবি করেন তিনি। তিনি বলেন উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়ার নিয়ম, এসসিএসটি সংরক্ষণ, ইডব্লিউএস সংরক্ষণের নিয়ম মানা হয়নি। শিক্ষক নিয়োগের প্রতিষ্ঠিত নিয়ম ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Suvendu Adhikari

পাশাপাশি কার্শিয়াংয়ের মিটিং থেকে মুখ্যমন্ত্রী অনীত থাপাকে ১৯২ জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। এই নিয়োগও পুরোপুরি বেআইনি বলে দাবি করেন তিনি। পাহাড়ে উন্নয়নের জন্য যে ১২টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি। পাহাড় বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান-রাজু বিস্তারা এনিয়ে তৈরি বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান আর ফটো তুলতেই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কোনও কিছু ভাবেন না।

মঙ্গলবার এনজেপি ভিআইপি গেস্ট হাউসে উত্তরবঙ্গের বিভিন্ন বিধায়ক, এমপির উপস্থিতিতে "উত্তরের উত্তরণের খোঁজে কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দিয়ে মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করেন তিনি। পুলিশকে দিয়ে চা বাগান খুলিয়ে শ্রমিকদের দাঁড় করিয়ে ফটো তোলার উদ্দেশ্যেই তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন, বলেছেন শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গের মানুষ যেভাবে আগেও তাঁকে প্রত্যাখ্যান করেছেন এবারও লোকসভায় প্রত্যাখ্যান করবেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী সবসময়ই মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরে কার্শিয়াং-এ পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠান সেরেই মঙ্গলবার বিকেলে কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+