ফটো তুলতে মাঝরাতে জলপাইগুড়িতে! উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দাদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের প্রতি তোপ দাগেন। তিনি উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। হাসপাতালের সুপার অনুমতি দিলে, তিনি আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
রবিবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড়ের পরে আহত প্রায় দেড়শো মানুষকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে অনেককে ছেড়ে দেওয়া হলেও, এখনও গুরুতর আহতদের অনেকেই সেখানে ভর্তি রয়েছেন। এব্যাপারে বিরোধী দলনেতা বলেন, গুরুতর আহতদের বাড়ির লোকেদের অনুরোধ করা হবে পরিজন অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। তিনি কটাক্ষ করে বলেন, যাঁদের হাত-পা ভেঙেছে, তাঁদের তা জোড়া নাও লাগতে পারে, ওই হাসপাতালে থাকলে।

বিরোধী দলনেতা অভিযোগ করেন, গোটা উত্তরবঙ্গে একটা নিউরো সার্জেন নেই। তিনি বলেছেন, যাঁদের নার্ভে চোট, তাঁরা কোনও পরিষেবাই পাবেন না। কারণ আলিপুরদুয়ার থেকে মালদহ পর্যন্ত সরকারি মেডিক্যাল কলেজে নেই কোনও নিউরো সার্জেন। গত তেরো বছরে সরকার কেন ব্যবস্থা করতে পারল না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, যাঁর টাকা আছে নেওটিয়ায় যান, যাঁর নেই, তিনি মারা যান।
দুর্গতদের উদ্ধার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এনডিআরএফ প্রাথমিকভাবে এই কাজ করেছে। বাকি কাজ ধীরে ধীরে হচ্ছে। কিন্তু কাজের থেকে ফটো তোলার কাজ বেশি হচ্ছে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। উদ্ধার, দুর্গতদের সাহায্যের কাজ ঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার চাটার্ড ফ্লাইটে বাগডোগরা হয়ে জলপাইগুড়িতে যান। গভীর রাতে তিনি জলপাইগুড়ি হাসপাতাল হয়ে ঘটনাস্থলেও যান। এব্যাপারে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর তাড়াতাড়ি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজ্যপালের মতো উনি তো মৃতদের পরিবারের সঙ্গে দিনেও দেখা করতে পারতেন।
বিরোধী দলনেতা গত দুর্গাপুজোর সময় মাল-এ হড়পা বাণে ভেসে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রশ্ন করে বলেন, সেই সময় কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী। তিন সপ্তাহ পরে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। আর এখন ভোট রয়েছে বলে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন, বলেন শুভেন্দু অধিকারী।
তিনি অভিযোগ করেছেন, দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তা নিয়ে কি মাইকিং করেছিলেন বিডিও কিংবা জেলাশাসকরা? ঘটনার পরে ফটো তুলতে চাটার্ড ফ্লাইটে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।
তিনি বলেছেন, তৃণমূলের কিছু কর্মচারী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারদের রাতেই জলপাইগুড়ি না যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তৃণমূলের হাতে চাটার্ড ফ্লাইট রয়েছে। কিন্তু তাঁদের হাতে নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications