Suvendu Adhikari: ফালাকাটার নাবালিকার ময়নাতদন্তে বেনিয়ম! ধর্ষণ-খুনকাণ্ডে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Falakata Minor Rape Murder Postmortem: আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় এখনও বিচার মেলেনি। প্রতিবাদ আন্দোলনের ঝড় অব্যাহত। এরই মাঝে ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ (Minor Rape) করে খুনের অভিযোগ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
নিয়ম মেনে ফালাকাটার নাবালিকার ময়নাতদন্ত (Postmortem) হয়নি বলে অভিযোগ শুভেন্দুর। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। তিনি বলেন, "ধর্ষকদের রক্ষক এই সরকার। এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। আমরা শুনেছি পোস্টমর্টেম সঠিক পদ্ধতিতে হয়নি। শিশুকন্যারাও বাদ যাচ্ছে না। জঘন্ন অপরাধ। জানোয়ারদের সঙ্গে তুলনা করাও ভুল হবে।"

নাবালিকা ধর্ষণ ও খুন ঘিরে উত্তপ্ত হয় ফালাকাটা। অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গাছে বেঁধে গণপিটুনি দেয় গ্রামবাসী। ফালাকাটা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এনিয়ে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গেই আইন শৃঙ্খলা তলানিতে। তাই প্রশাসনে ভরসা নেই মানুষের। গ্রামের লোকেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন।"
শুভেন্দু আরও জানান, "শোকার্ত পরিবারের যেকোনওরকম সাহায্য়ের প্রয়োজন হলে আমরা পাশে আছি। পরিবার যদি আইনি লড়াই করে তাহলেও পাশে রয়েছি। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে। এমন জঘন্য অপরাধ বারবার কেন ঘটছে, মমতার সরকারের উচিত সিস্টেমে গলদ খুঁজে বের করা।"
Yesterday I visited the home of the minor 6 year old Girl child in Falakata, who was brutally raped & murdered and thrown in a pond nearby her house.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 3, 2024
I met her mother and spoke to her father over phone. I got to know about the irregularities in the Post Mortem procedures which… pic.twitter.com/4St56UJ9ko
পাশাপাশি মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচনের আগে বদলার ডাক শুভেন্দু অধিকারীর। "আরজি করকাণ্ডের পর প্রথম ভোট এটাই। ভোট দিয়ে বদলা নেবেন না?" গয়েশপুরের সভা থেকে মন্তব্য শুভেন্দুর। তিনি বলেন, "আরজি কর ধর্ষণকাণ্ডে অপরাধী মমতার সিভিক ভলান্টিয়ার। সন্দীপ ঘোষরা অভিযুক্ত। বদলা নিতে হবে।"
শুভেন্দুকে পাল্টা আক্রমণ তৃণমূলের (TMC) কুণাল ঘোষের (Kunal Ghosh)। পাল্টা কটাক্ষ করে কুণাল বলেন," বিধানসভায় আরজি কর ইস্যু হলে লোকসভায় ইস্যু উন্নাও, হাথরস হবে। মহারাষ্ট্রে বদলাপুর (Badlapur) ইস্যু হবে তো?"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications